এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচের আগে ঋষভকে সতর্ক করলেন কোহলির ছোটবেলার কোচ

সীমিত ওভারের ক্রিকেটে আগ্রাসী মানসিকতা ও বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু সম্প্রতি যে সুযোগগুলি পেয়েছেন, তা কাজে লাগাতে পারছেন না এই প্রতিশ্রুতিমান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও অভিষেককারী স্পিনার বিজোর্ন ফরচুইনের বলে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন ২১ বছরের ঋষভ।

নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেটে আগ্রাসী মানসিকতা ও বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু সম্প্রতি যে সুযোগগুলি পেয়েছেন, তা কাজে লাগাতে পারছেন না এই প্রতিশ্রুতিমান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও অভিষেককারী স্পিনার বিজোর্ন ফরচুইনের বলে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন ২১ বছরের ঋষভ। এই পরিস্থিতিতে রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচের আগে ঋষভকে সতর্ক করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি বলেছেন, সতর্ক হওয়ার সময় এটা। টি ২০ ওর পছন্দের ফরম্যাট। সেখানেই ও পারফর্ম করতে পারছে না। ওর ব্যাটে ভালো স্ট্রোক রয়েছে, ও ছাপ ফেলার মতো প্লেয়ার এবং ম্যাচ উইনারও। কিন্তু দুর্ভাগ্যবশত, কাজের কাজটা করতে পারছে না। তিনটি ফরম্যাটেই ঋষভের ব্যাক আপ গড়ে তোলার চিন্তাভাবনা করছে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। প্রসাদ বলেছেন, আমরা ঋষভের ওয়ার্কলোডের বিষয়টি নজরে রাখছি। অবশ্যই আমরা সমস্ত ফরম্যাটেই ব্যাক আপ গড়ে তুলছি। পাঁচ দিনের ফরম্যাচে তরুণ কেএস ভরত ভালো খেলছে। এছাড়াও সীমিত ওভারের ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটে ও ভারত এ দলের হয়ে ভালো খেলছে ইশান কিষান ও সঞ্জু স্যামসন। যদিও ঋষভের দক্ষতার ওপর তাঁদের আস্থা অটুট। এ ব্যাপারে প্রসাদ বলেছেন, আগেই বলেছি যে, বিশ্বকাপের পরবর্তী পর্বে আমরা ঋষভের অগ্রগতির বিষয়ে মনোনিবেশ করেছি। ওর মধ্যে প্রতিভা রয়েছে, সেজন্য ধৈর্য্য ধরতে হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে নবনিযুক্ত ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছিলেন যে, ঋষভের ওর ইনিংস নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। রাঠোর বলেছিলেন, ও দুরন্ত ক্রিকেটার। এ বিষয়ে সন্দেহের কোনও অবকাশই নেই। তবে ওর গেম প্ল্যানের ক্ষেত্রে কিছুটা খামতি দেখা যাচ্ছে। আরও শৃঙ্খলাপরায়ণ হতে পারে। ওর মতো তরুণ ক্রিকেটারদের বুঝতে হবে সাহসী ক্রিকেট ও বেপরোয়া ক্রিকেটের মধ্যে ফারাক রয়েছে।

সেরা শিরোনাম

England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget