এক্সপ্লোর

Mohammed Shami: চোটই কি কাল হবে? প্রোটিয়া সফরেও হয়ত অনিশ্চিত শামি

IND vs SA Test: গোড়ালির চোটে ভুগছেন শামি। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, ভারতীয় টেস্ট দলের অন্যান্য সদস্যদের সঙ্গে হয়ত দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেবেন না।

মুম্বই: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে হয়ত দেখা যাবে না মহম্মদ শামিকে (Mohammed Shami)। এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলছে ভারতীয় দল (Indian Cricket Team)। এরপর ওয়ান ডে সিরিজ রয়েছে। এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজে ফেরার কথা ছিল বাংলার এই তারকা পেসারের। কিন্তু সূত্রের খবর, তিনি টেস্টেও নাকি অনিশ্চিত। গোড়ালির চোটে ভুগছেন শামি। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, ভারতীয় টেস্ট দলের অন্যান্য সদস্যদের সঙ্গে হয়ত দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেবেন না। শোনা যাচ্ছে যে শেষ ক্রিকেটার হিসেবে অধিনায়ক রোহিত শর্মা পাড়ি দিচ্ছেন প্রোটিয়া সফরে। তবে ৩৩ বছরের ভারতীয় পেসার নাকি যাবেন না। 

আগামী শুক্রবার বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, হর্ষিত রানা শুক্রবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে পাড়ি দেবেন। তবে নির্বাচকরা এখনও শামির পরিবর্ত কোনও প্লেয়ারের নাম ঘোষণা করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাের্ড কর্তা জানিয়েছেন, ''শামি এই মুহূর্তে ন্য়াশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। মেডিক্যাল রিপোর্ট এলে সেই বুঝেই দলে নেওয়া হবে শামিকে।"

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে খেলতে নামবে ২ দল। দ্বিতীয় টেস্ট কেপটাউনের নিউল্যান্ডসে। তবে তার আগে ২০ ডিসেম্বর থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। 

এই মুহূর্তে ভারতীয় দল থেকে বিশ্রামে রয়েছেন শামি। বিশ্বকাপের ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও, বোর্ডের তরফে তাঁর নাম মনোনয়নের জন্য অনুরোধ করা হয় বলে খবর। বিশ্বকাপে ভাল খেলার জেরেই বিশেষ সম্মান পাওয়ার হাতছানি শামির সামনে। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের পর দেশের ক্রীড়াবিদদের জন্য অর্জুন পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। এবার সেই পুরস্কার পাওয়া র দৌ়ড়ে রয়েছেন শামি। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী শামির নাম প্রাথমিক তালিকায় ছিলই না। তবে বিসিসিআইয়ের অনুরোধের জেরে তাঁর নাম এই তালিকায় শামিল করা হয়। বিশ্বকাপের প্রথম চার ম্যাচে কিন্তু সুযোগই পাননি মহম্মদ শামি। কিন্তু হার্দিক পাণ্ড্যর চোট, শামির একাদশে খেলার সুযোগ করে দেয়। এরপর বল হাতে জ্বলে ওঠেন ডানহাতি পেসার।

সেরা শিরোনাম

Suryakumar Yadav: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget