এক্সপ্লোর

IND vs SA: ভারতীয় দলকে দেখে হতবুদ্ধি মনে হচ্ছিল, এলগারের মন্তব্যের জবাব গাওস্করের

Sunil Gavaskar: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় দল। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল থেকে শুরু হয়ে তৃতীয় টেস্ট ম্যাচ।

কেপ টাউন: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে জয় পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেছিলেন, ‘ওয়ান্ডারার্সে আমরা যে কাঠিন্যের পরিচয় দিয়েছি, তাতে ভারতীয় দলকে দেখে হতবুদ্ধি মনে হচ্ছিল। সেটা আমাদের কাজে লাগতে পারে। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে না পারাটা আমাদের পক্ষে বোকামি হবে। পরের ম্যাচে আরও বেশি কাঠিন্যের পরিচয় দিতে পারলে আমাদের পক্ষে ভাল হবে।’

গতকাল অবশ্য কেপ টাউনে তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ রান করেই আউট হয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এরপর তাঁর সেই মন্তব্যকে কটাক্ষ করে গাওস্কর বলেছেন, ‘হাহাহা! হ্যাঁ, তোমরা যখন জেতো, তখন এ কথা বলতে পারো।’

গাওস্কর আরও বলেছেন, ‘আমার মনে হয়, ঋষভ পন্থের আউট হওয়া থেকেই এই ঘটনার সূত্রপাত। সেই সময় রেসি ভ্যান ডার ডুসেন ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিল। তারপর (কাগিসো) রাবাডার একটা বল ওর গলা পর্যন্ত লাফিয়ে ওঠে। একজন বোলার চায়, ব্যাটসম্যান তার স্বাভাবিক খেলার বদলে অন্যরকম খেলুক।’

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে পন্থের একটি বিতর্কিত ক্যাচ নিয়ে ঝামেলার শুরু। ডুসেনের ক্যাচ নিয়েছিলেন পন্থ। পরে যখন তিনি ব্যাটিং করতে যান, তখন ডুসেন তাঁকে স্লেজিং করেন। এরপর মাথা গরম করে কভারের উপর দিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করেন পন্থ। তার ফলেই তিনি আউট হয়ে যান। ভারত সেই ম্যাচ ৭ উইকেটে হেরে যায়।

গতকাল থেকে শুরু হয়েছে তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিন অধিনায়ক বিরাট কোহলির ৭৯ রানের অসাধারণ ইনিংস সত্ত্বেও ভারতীয় দল ২২৩ রানে অলআউট হয়ে গিয়েছে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ১৭। আজ দ্বিতীয় দিন ভারতের বোলারদের পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস দ্রুত শেষ করতে পারলে ভারতের সামনে ম্যাচ ও সিরিজ জয়ের সুযোগ থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget