এক্সপ্লোর

IND vs SL 2nd Test: শতরান হাতছাড়া শ্রেয়সের, ব্যাঙ্গালোর টেস্টে প্রথম ইনিংসে ২৫২ রানে অল আউট টিম ইন্ডিয়া

IND vs SL 2nd Test:রোহিতের ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। তিন নম্বরে ব্যাট করতে নেমে হনুমা বিহারীও ক্রিজে জমে উঠতে পারেননি। ৮১ বল খেলে ৩১ রান করে আউট হন তিনি।

 

ব্যাঙ্গালোর:  ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চলতি সিরিজের শেষ তথা দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে। টসে জিতে প্রথমে ব্যাট করে দিন-রাতের গোলাপি বলের টেস্টে ভারতের প্রথম ইনিংস ২৫১ রানে গুটিয়ে গেল। দলের হয়ে সর্বাধিক রান এল শ্রেয়স আয়ারের ব্যাট থেকে। অর্ধশতরান করলেন তিনি। শ্রেয়সের এই ঝলমলে ইনিংসে রয়েছে ১০ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি। দুরন্ত ব্যাটিংয়ে যখন শতরানের দিকে এগোচ্ছিলেন শ্রেয়স, ঠিক তখনই ৯২ রানে আউট হয়ে যান তিনি। সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থেকেই ড্রেসিংরুমে ফিরতে হল তাঁকে। ভারতের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। কিন্তু শ্রেয়লের ব্যাটিংয়ে ভর করে ২৫২ রানের ভদ্রস্থ স্কোর করতে পারে টিম ইন্ডিয়া। 

‘টসে জেতার পর ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা ও ময়াঙ্ক অগ্রবাল। কিন্তু শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র চার রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ময়াঙ্ক। রোহিতও বেশিক্ষণ বাইশ গজে টিকতে পারেননি। ২৫ বলে ১৫ রান করে তিনিও তাঁর ওপেনিং পার্টনারের পথ অনুসরণ করেন। রোহিতের ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। তিন নম্বরে ব্যাট করতে নেমে হনুমা বিহারীও ক্রিজে জমে উঠতে পারেননি। ৮১ বল খেলে ৩১ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। 

আরও একবার অনুরাগীদের হতাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এবারও সেঞ্চুরি এল না তাঁর ব্যাট থেকে। ৪৮ বল খেলে ২৩ রান করে আউট হয়ে যান তিনি। তাঁর ইনিংসে ছিল দুটি বাউন্ডারি। ঋষভ পন্থতে স্বভাবসিদ্ধভঙ্গিতে ব্যাটিং করতে দেখা যায়। কার্যত টি ২০-র ধাঁচে বাইশ গজ শাসন করতে শুরু করেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার। ২৬ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় দেড়শো। গত ম্যাচে অপরাজিত ১৭৫ রান এসেছিল রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে। এই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৪ রানেই থেমে যান তিনি। 
রবিচন্দ্রন অশ্বিনও সুবিধা করতে পারলেন না। তিনিও চার রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। অক্ষর পটেল ৯ রান করে আউট হন। মহম্মদ শামির অবদান মাত্র ৫ রান। শেষপর্যন্ত যশপ্রিত বুমরা অপরাজিত থেকে যান। তিনি খাতা খুলতে পারেননি। 

শ্রীলঙ্কার হয়ে চমৎকার বোলিং করলেন প্রবীণ জয়াবিক্রম ও লাসিথ এম্বুলডেনিয়া। তাঁরা দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন। 

সেরা শিরোনাম

IND vs NZ Live: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget