এক্সপ্লোর

Ashwin Test Record: টেস্টে ৪৩৫ উইকেট নিয়ে কপিল দেবকে টপকালেন রবিচন্দ্রন অশ্বিন

India vs Sri Lanka: টেস্টে কপিল দেবের রেকর্ড ছাপিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ৪৩৪ উইকেট নেন কপিল, আজ অশ্বিন ৮৫ ম্যাচে ৪৩৫ উইকেট নিলেন।

মোহালি: শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অসাধারণ নজির গড়লেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আজ চরিত আসালাঙ্কাকে (Charith Asalanka) আউট করে টেস্টে ৪৩৫ উইকেট নিলেন অশ্বিন। টেস্টে কপিল দেবের উইকেট সংখ্যা ৪৩৪। তাঁর সেই রেকর্ড টপকে গেলেন অশ্বিন। এখন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। তিনি ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন। 

আজ মোহালি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পথুম নিশাঙ্কার উইকেট নিয়ে কপিলকে স্পর্শ করেন অশ্বিন। এরপর দিনের তৃতীয় সেশনে আসালাঙ্কাকে আউট করে কপিলকে টপকে যান এই অফস্পিনার।

এই টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন। এই টেস্টের পর তাঁর উইকেট সংখ্যা হল ৪৩৬।

চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন। চলতি টেস্টে রিচার্ড হ্যাডলি, রঙ্গনা হেরাথ ও কপিলকে টপকে টেস্টের ইতিহাসে নবম উইকেটশিকারী হয়ে গেলেন অশ্বিন। এখনও যাঁরা টেস্ট ক্রিকেট খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন। এক্ষেত্রে তাঁর আগে আছেন ইংল্যান্ডের দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। টেস্টে এখনও পর্যন্ত ৫৩৭ উইকেট নিয়েছেন ব্রড, অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৬৪০।

টেস্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুথাইয়া মুরলীধরন। তিনি ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে সদ্যপ্রয়াত শেন ওয়ার্ন। তিনি ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেন। তৃতীয় স্থানে অ্যান্ডারসন। চতুর্থ স্থানে কুম্বলে। পাঁচ নম্বরে গ্লেন ম্যাকগ্রা। ৬ নম্বরে ব্রড। কোর্টনি ওয়ালশ ১৩২ টেস্টে ৫১৯ উইকেট নিয়ে সাত নম্বরে। ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়ে আট নম্বরে ডেল স্টেইন। এখন ৯ নম্বরে অশ্বিন।

২০১১ সালের নভেম্বরে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় অশ্বিনের। বোলিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটিংয়ের হাতও ভাল। চলতি ম্যাচেই তিনি ব্যাটিং দক্ষতার পরিচয় দেন। আট নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ৬১ রান করেন।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget