এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার আমেরিকার ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

ফ্লোরিডা: তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার আমেরিকার ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। বিশ্বকাপের পর দুটি দলই এই প্রথম মাঠে নামছে। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ভারত সেমিফাইনালে হেরে যায়। ভারতের টি ২০ দলে কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছেন। দলে রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল। দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, ভুবনেশ্বর কুমারের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রা। সেইসঙ্গে ঋষভ পন্ত ও মণীষ পান্ডের মতো খেলোয়াড়দের সামনে রয়েছে নজর কাড়ার হাতছানি। আগামী বছরের টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নির্বাচকরা নভদীপ সাইনি, দীপক ও রাহুল চাহরের মতো উঠতি ক্রিকেটারদের দলে নিজেদের প্রমাণের সুযোগ দিয়েছেন। দেখে নেওয়া যাক, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ- ওপেনার রোহিত শর্মা-সদ্য সমাপ্ত বিশ্বকাপে বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তিনি তাঁর সেই ফর্ম অব্যাহত রাখবেন বলেই আশা। শিখর ধবন- বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু ওই ম্যাচেই আঙুলে চোট পাওয়ায় টুর্নামেন্টে আর কোনও ম্যাচ খেলা হয়নি তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিতের সঙ্গে তাঁকেই ওপেন করতে দেখা যাবে। মিডল অর্ডার বিরাট কোহলি- ভারতের মিডল অর্ডারের নেতৃত্বে থাকছেন দলের অধিনায়ক। তিন নম্বরে ব্যাট করবেন ভারতের রান মেশিন। ভারতীয় ব্যাটিংয়ের মূল স্তম্ভ তিনি। কে এল রাহুল- ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে এই দুরন্ত স্ট্রোক মেকার ম্যাচের রঙ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। টি ২০ তে ভারতের হয়ে কয়েকটি চমকপ্রদ ইনিংস খেলেছেন তিনি। মণীশ পান্ডে-আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মিডল অর্ডারে কখনও ওপরে , কখনও পরের দিকে ব্যায় করার পর শেষপর্যন্ত তিন নম্বরে তাঁকে স্থায়ীভাবে খেলানো হয়েছিল। আর তা কাজে লেগে গিয়েছিল দলের। ধারাবাহিকভাবে ও দ্রুততার সঙ্গে রান করেছেন তিনি। ভারতীয় দলও মিডল অর্ডারে তাঁর কাছ থেকে সেই ফর্মই আশা করছে। ঋষভ পন্ত- ইনিংসের শেষের দিকে আগ্রাসী মেজাজে ব্যাট হাতে তাঁর ঝড় তোলার ক্ষমতা রয়েছে। এই ভূমিকাতেই তাঁকে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। এমএস ধোনি না থাকায় এই সিরিজে তিনিই ভারতের প্রধান উইকেটরক্ষক। স্পিনার রাহুল চাহর- স্কোয়াডে তিনিই একমাত্র রিস্ট স্পিনার। তাঁর ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। নিজের প্রতিভা আন্তর্জাতিক স্তরে মেলে ধরার সুযোগ তাঁর সামনে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চোখে পড়ার মতো পারফর্ম করেছিলেন তিনি। ক্রুনাল পান্ড্য-টি ২০ ক্রিকেটে ভারতীয় দলের ভারসাম্যের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন তিনি। ব্যাট হাতে বড় শট খেলতে পারেন এই অলরাউন্ডার। সেইসঙ্গে নিখুঁত স্পিন বোলিংয়ের উইকেট নেওয়ার দক্ষতাও তাঁর রয়েছে। ভাই হার্দিক পান্ড্যর অনুপস্থিতিতে দলে বৈচিত্র্য নিয়ে আসার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেইসঙ্গে ফিল্ডিংটাও দারুণ করেন তিনি। সিমার খলিল আহমেদ-সিম অ্যাটাকে বৈচিত্রের কথা মাথায় রেখে খেলানো হতে পারে এই বাঁহাতি সিমারকে। আইপিএল ও ভারত এ দলের হয়ে ভালো পারফরম্যান্সের পর ফের ভারতীয় দলে ফিরেছেন তিনি। ভুবনেশ্বর কুমার-জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতীয় পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনি। নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। সেইসঙ্গে ডেথওভারে রানের গতিতে লাগাম পরাতে পারেন তিনি। সিমিং কন্ডিশনে বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি। দীপক চাহর-ভবিষ্যতের কথা মাথায় রেখে নভদীপ সাইনির পাশাপাশি নির্বাচকরা দীপকের ওপরও ভরসা রেখেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি। নিখুঁত লেংথে বল ফেলে ব্যাটসম্যানের শরীর থেকে দূরে সুইংয়ের দক্ষতা রয়েছে তাঁর। তাই তিনি প্রথম একাদশে সুযোগ পেতে পারেন।

সেরা শিরোনাম

Gambhir On Samson: সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup 2026: স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?

ভিডিও

Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget