এক্সপ্লোর

IND vs WI: সেঞ্চুরির দোরগোড়ায় বিরাট, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৮৮/৪

IND vs WI, 2nd Test: ঘরোয়া ক্রিকেটে বাংলার জার্সিতে খেলেন মুকেশ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও খেলতে দেখা গিয়েছেন আইপিএলে মুকেশকে।

অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৮৮/৪। দিনের প্রথম দুটো সেশন ভারতের থাকলেও তৃতীয় সেশনে দুর্দান্তভাবে ম্য়াচে কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট কোহলি। তিনি ৮৭ রানে অপরাজিত রয়েছেন প্রথম দিনের শেষে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনি ৩৬ রানে অপরাজিত রয়েছেন। তবে ৮০ রানে আউট হয়ে শতরানের সুযোগ মিস করেন রোহিত শর্মা। 

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ১০০ তম টেস্ট এটি। আর এই ঐতিহাসিক টেস্টে নিজের টেস্ট কেরিয়ারের অভিষেক করেন মুকেশ কুমার। ঘরোয়া ক্রিকেটে বাংলার জার্সিতে খেলেন মুকেশ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও খেলতে দেখা গিয়েছেন আইপিএলে মুকেশকে। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংও করেছিলেন। যার জন্য ডাক পেয়েছিলেন জাতীয় দলের টেস্ট ফর্ম্যাটে। গতকাল সুযোগ চলে আসে অভিষেকের। প্রথম দিনের শেষে ৮৭ রানে ব্য়াট করছেন বিরাট। ৩৬ রানের ইনিংস  খেলে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। ওপেনিংয়ে যশস্বী ও রোহিত গত ম্যাচের মত এদিনও দুর্দান্ত শুরু করেন। অর্ধশতরানের ইনিংস খেলে ব্যক্তিগত ৫৭ রানের মাথায় আউট হন জয়সওয়াল। দলের স্কোর ১৩৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত।  

প্রথম টেস্টে রোহিত ও যশস্বী, উভয়েই শতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন দুইজনে। তবে দুইজনের কেউই শতরান হাঁকাতে পারলেন না। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন দলের প্রাক্তন অধিনায়ক তথা অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। তিনি যশস্বীকে ৫৭ রানে সাজঘরে ফেরান। কাট মারতে গিয়ে অভিষেককারী কার্ক ম্যাকেঞ্জির হাতে ধরা দেন যশস্বী। তিনে নামা শুভমন গিলের সামনে সুযোগ ছিল ওপেনারদের দেওয়া প্ল্যাটফর্মে বড় রান করার। তবে তিনি ব্যাট হাতে ফের ব্যর্থ হন।

চার মেরে ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করানোর পরেই কিমার রোচের বলে উইকেটকিপারের হাতে ধরা দেন গিল। ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন ভারতের তরুণ তুর্কি। অধিনায়ক রোহিতও কার্যত নিশ্চিত দেখানো শতরান মাঠে ফেলে দিয়ে আসেন। জমেল ওয়ারিকানের একটি বলের লাইন সম্পূর্ণভাবে মিস করেন রোহিত। ৮০ রানে বোল্ড হন তিনি। তবে এই শতরান হাতছাড়া করলেও, এই ইনিংসের সুবাদে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই হাজার রান করে ফেলেন। গোটা বিশ্বে অবশ্য তিনি নবম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব গড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget