এক্সপ্লোর

VR Vanitha Retirement: ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য ভি আর ভানিথা

VR Vanitha Retirement: মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের সদস্য ভানিথা নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর বিদায় জানানোর খবর। দেশের হয়ে ৬টি ওয়ান ডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভানিথা।

মুম্বই: বয়স মাত্র ৩১। কিন্তু এই বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য ভি আর ভানিথা। মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের সদস্য ভানিথা নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর বিদায় জানানোর খবর। দেশের হয়ে ৬টি ওয়ান ডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভানিথা। নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে ৩১ বছরের মহিলা ব্যাটার লিখেছেন, ''১৯ বছর আগে যখন আমি খেলা শুরু করেছিলাম, তখন আমি শুধুমাত্র খেলাটা ভীষণ ভালবাসতাম। এই কয়েক বছরে সেই একই ভালোবাসা নিয়ে খেলে গিয়েছি। ক্রিকেটের প্রতি আমার প্রেম আজও সমান রয়েছে। মন এখনও চায় যে আমি খেলাটা চালিয়ে যাই। কিন্তু শরীর আর সায় দিচ্ছে না আমার। তাই শরীরের কথাই শুনলাম।''

এরপরই তিনি আরও লেখেন, ''আমি অবসর ঘোষণা করছি। সব রকম ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছি। কেরিয়ারে হতাশা, পরিশ্রম, ব্যর্থতা, সাফল্য সব কিছুই ছিল। অনেক মাইলস্টোন, প্রাপ্তিও ছিল। বিশেষ করে দেশের জার্সিতে খেলতে পারার সৌভাগ্য হয়েছে আমার। অনেক বন্ধুও পেয়েছি।'' ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে কর্ণাটক ও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ভানিথা। 

এদিকে, বিশ্বকাপের প্রস্তুতিতে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু টানা ৩ ম্যাচে হেরে সিরিজ হেরে গিয়েছে মিতালি, হরমনপ্রীতরা। 

তৃতীয় ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। শেফালি ভার্মা ও শাব্বিনেনি মেঘানা ওপেনিং জুটিতে বোর্ডে ১০০ রান যোগ করেছিলেন। ৬১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান মেঘানা। শেফালি ৫১ রানের ইনিংস খেলেন। কিন্তু শুরুটা এত ভাল হলেও তা বজায় রাখতে পারেনি দল। ১৮৭ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে লোয়ার অর্ডারে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন দীপ্তি শর্মা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রান বোর্ডে তুলতে সক্ষম হয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউয়ি শিবির। ২ অভিজ্ঞ ব্যাটার সুজি বেটস ও সোফি ডেভাইল ওপেনিংয়ে নেমেছিলেন। কিন্তু তাঁরা ২ জনের কেউই রান পাননি। সুজি ৫ রান করেন। সোফি শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু এরপর দলের হাল ধরেন এমি সাদারহোয়াই ও লরেন ডাউন। ২ জনে মিলে ধীরে ধীরে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় নিউজিল্যান্ড।

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget