এক্সপ্লোর

ইংল্যান্ডকে ২৪৬ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত

বিশাখাপত্তনম: টেস্টে জিতে চলতি সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। রাজকোটে কোনওক্রমে ড্র করার পর সিরিজের দ্বিতীয় টেস্টে চেনা ছন্দে কোহলি ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ল ভারতের বোলিং আক্রমণের সামনে। পঞ্চম দিনে ১৫৮ রানে অল আউট হয়ে যায় কুক-ব্রিগেড। ভারত ম্যাচ জিতল ২৪৬ রানে। জয়ের জন্য ৪০৫ রানের প্রয়োজন ছিল ইংল্যান্ডের। কিন্তু ইনিংসের শুরু থেকেই রান তাড়ার পথে এগোয়নি ইংরেজরা। বরং ইংরেজ ব্যাটসম্যানদের চেষ্টা ছিল উইকেট কামড়ে পড়ে থাকার। গতকাল হামিদকে সঙ্গে নিয়ে ৫০ ওভারের বেশি কাটিয়ে দেন অধিনায়ক কুক। ৫০.২ ওভারে হামিদ অশ্বিনের বলে আউট হন। তৃতীয় দিনের শেষে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান কুকও। তাঁর রান ১৮৮ বলে ৫৪। গতকালের ২ উইকেটে ৮৭ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। কিন্তু শুরুতেই ড্যুকেটকে আউট করেন অশ্বিন। এরপর গতকালের অপরাজিত ব্যাটসম্যান জো রুটকে ফিরিয়ে দেন মহম্মদ শামি। রুট করেন ২৫ রান। এরপর জাদেজার বলে প্যাভিলিয়নের পথ ধরেন মইন আলি। জয়ন্ত যাদবের শিকার হন স্টোকস। আব্দুল রশিদকে তুলে নেন শামি। অশ্বিনের স্পিনের ফাঁদে আউট হন আনসারি। ১৪৩ রানে ৮ উইকেট হারায় ইংল্যান্ড। স্টুয়ার্ড ব্রড এলবিডব্লু হন জয়ন্ত যাদবের বলে। শেষ ব্যাটসম্যান জেমস আন্ডারসনও জয়ন্তর শিকার হন। ভারতের হয়ে অশ্বিন ও জয়ন্ত যাদব তিনটি করে এবং শামি ও জাদেজা ২ টি করে উইকেট নিয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি।প্রথম ইনিংসে দুরন্ত ১৬৭ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৮১ রান করেন কোহলি। সংক্ষিপ্ত স্কোর- ভারত: ৪৫৫ ও ২০৪ ইংল্যান্ড: ২৫৫ ও ১৫৮

সেরা শিরোনাম

Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget