এক্সপ্লোর

দ্বিতীয় টি-২০: দুর্ধর্ষ স্রান-বুমরাহ, জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারাল ভারত

হারারে: অভিষেকেই বাজিমাত বরিন্দর স্রানের। দুই তরুণ পেস বোলার স্রান ও বুমরাহের দুর্ধর্ষ বোলিংয়ের দৌলতে হারারেতে দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। কিন্তু, স্রান-বুমরাহর যুগলবন্দিতে ধরাশায়ী হয়ে যায় তাদের ব্যাটিং লাইন আপ। নির্ধারিত চার ওভারে ১০ রান খরচ করে তুলে নেন বিপক্ষের চারটি উইকেট। ১১ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন জশপ্রীত বুমরাহ। অভিষেকে তো বটেই, আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং পারফরম্যান্স করলেন স্রান। এর আগে ভারতীয়দের মধ্যে এই রেকর্ড ছিল প্রজ্ঞান ওঝার দখলে (৪/২১)। প্রসঙ্গত, স্রানের এই বোলিং বিশ্বে দ্বিতীয় শ্রেষ্ঠ। বিধ্বংসী স্রান-বুমরাহের সামনে একেবারে বেসামাল হয়ে পড়েন জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা।  সবচেয়ে বেশি রান করেন পিটার মুর (৩১)। জবাবে ব্যাট করতে নেমে কোনও বাধাই পেতে হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের। দুই ওপেনার মনদীপ সিংহ এবং লোকেশ রাহুল ভারতকে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। মনদীপ অপরাজিত থাকেন ৫২ রানে। লোকেশ অপরাজিত থাকেন ৪৭ রানে। মাত্র ১৩.১ ওভারেই ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু। এই জয়ের ফলে, তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ধোনিবাহিনী। টি-২০ তে এটাই ভারতের প্রথম ১০ উইকেটে জয়। গত শনিবার প্রথম টি-২০ ম্যাচে জিম্বাবোয়ের কাছে ২ রানে হেরে যায় ধোনির ভারত। তার আগে ৩ ম্যাচের একদিনের সিরিজে জিম্বাবোয়েকে ৩-০ ব্যবধানে হারান ধোনিরা।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
জ্বালানির টানের প্রভাব কি IPL-এও ?
T20 World Cup 2026: রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
রেকর্ড তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ফের কবে মাঠে নামবে টিম ইন্ডিয়া?
T20 World Cup 2026: হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?
হোঁচট খেয়েও ঘুরে দাঁড়ানো, কোন মুহূর্তকে ভারতের জন্য 'টার্নিং পয়েন্ট' হিসাবে বাছলেন গম্ভীর?
T20 World Cup 2026: হুডখোলা বাসে বিশ্বকাপজয়ী ট্রফি নিয়ে প্যারেডে কি অংশ নেবেন সূর্যরা? কোথায়, কবে তা হবে?
হুডখোলা বাসে বিশ্বকাপজয়ী ট্রফি নিয়ে প্যারেডে কি অংশ নেবেন সূর্যরা? কোথায়, কবে তা হবে?

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget