এক্সপ্লোর

নায়ক অশ্বিন, কানপুরে ১৯৭ রানে জয় ভারতের

কানপুর: ১৯৭ রানে ঐতিহাসিক ৫০০-তম টেস্ট জিতল বিরাট কোহলির ভারত। কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩৬ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে দলকে জেতালেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ফলে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। এই জয়ের পর কার্যত পাকিস্তানকে টপকে টেস্টে এক নম্বর দল হয়ে গেল ভারত। এখন সরকারিভাবে বলা যাবে না। তবে ইডেনে পরের টেস্টে জয় পেলেই সরকারিভাবে শীর্ষে চলে যাবে কোহলি ব্রিগেড। নায়ক অশ্বিন, কানপুরে ১৯৭ রানে জয় ভারতের মধ্যাহ্নভোজের বিরতিতে ২০৫ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। ক্রিজে ছিলেন মিচেল স্যান্টনার (৭১) ও ইশ সোধি (১৭)। জয়ের জন্য ভারতের দরকার ছিল আর মাত্র তিন উইকেট। মধ্যাহ্নভোজের পর স্যান্টনারকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। ১৭৯ বলে ৭১ রানের মূল্যবান ইনিংস খেলেন স্যান্টনার। তবে তাঁর এই ইনিংসও দলের হার ঠেকাতে পারেনি। স্যান্টনারের পর সোধিকেও ফিরিয়ে দেন অশ্বিন। এরপর শুধু শেষ উইকেটের পতনের অপেক্ষা ছিল। নিল ওয়াগনারকে এলবিডব্লু করে দলের জয় আনেন অশ্বিন। গতকালের চার উইকেটে ৯৩ রান হাতে নিয়ে আজ সকালে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। প্রথমদিকে ভালভাবেই ভারতীয় বোলারদের আক্রমণের মোকাবিলা করছিলেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান লুক রঞ্চি ও স্যান্টনার। তাঁরা দলের রান দেড়শো পার করে দেন। এরপর দিনের প্রথম উইকেট নেন রবীন্দ্র জাডেজা। তাঁর বলে মারতে গিয়ে  অশ্বিনের হাতে লোপ্পা ক্যাচ দিয়ে ফিরে যান রঞ্চি (৮০)। এই উইকেটটাই কিউয়িদের প্রতিরোধ শেষ করে দেয়। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। পরের দুটি উইকেটই নেন বাংলার পেসার মহম্মদ শামি। প্রথমে তিনি বিজে ওয়াটলিংকে (১৮) এলবিডব্লু করে দেন। এরপর মার্ক ক্রেগকে বোল্ড করে দেন শামি। বাকি কাজটা করে দেন অশ্বিন। নায়ক অশ্বিন, কানপুরে ১৯৭ রানে জয় ভারতের কানপুরের ঘূর্ণি পিচে নিউজিল্যান্ডের কাজটা সহজ ছিল না। তবে পিচের চেয়েও ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাডেজার দক্ষতাই এই টেস্টে কিউয়িদের হারের অন্যতম কারণ। অশ্বিন ম্যাচে ১০ উইকেট নিলেন। জাডেজা নিলেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে পেসারদের দখলে মাত্র ৩ উইকেট। কিউয়িরা এবারের সফরে স্পিন সামাল দেওয়ার জন্য অনেক প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু প্রথম টেস্টেই দেখা গেল, ভাল মানের স্পিনারদের বিরুদ্ধে কীভাবে খেলতে হয় সেটা এখনও শিখতে হবে কেন উইলিয়ামসনদের। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন ছাড়া বাকি চারদিনই দাপট দেখাল ভারত। এই জয়ের ফলে ঘরের মাঠে টানা ১১ টেস্টে অপরাজিত থাকল ভারতীয় দল। অন্যদিকে, ১৯৯৮ সাল থেকে এখনও পর্যন্ত ভারতের মাটিতে জয় অধরাই থেকে গেল কিউয়িদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget