এক্সপ্লোর

IND vs SA: মুকেশ না আবেশ, কার ভাগ্যে শিকে ছিঁড়বে আজ? কেমন হতে পারে কেপটাউনে ভারতের একাদশ?

IND vs SA, 2nd Test: রবীন্দ্র জাডেজা ফিট হয়ে উঠেছেন। ফলত খুব স্বাভাবিকভাবেই হয়ত রবিচন্দ্রন অশ্বিনকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে। পেস বোলিং বিভাগেও পরিবর্তন করা হবে।

কেপটাউন: প্রথম টেস্টে ইনিংসে হারের লজ্জা এখনও টাটকা। আজ থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। কেপটাউনের নিউল্যান্ডসে মাঠে নামতে চলেছে ২ দল। ১৯৯২ সাল থেকে তিনবার এই মাঠে খেলতে নেমেছে ভারতীয় দল। কিন্তু তিনবারই খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। এবারেও পাহাড়প্রমাণ চাপ মাথায় নিয়েই আজ থেকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এবারও সিরিজ বাঁচানোর লড়াই। তার মধ্যে টিম কম্বিনেশন কেমন হবে দ্বিতীয় টেস্টে ভারতের, তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে রাহুল দ্রাবিড় অ্যান্ড কোংকে। 

রবীন্দ্র জাডেজা ফিট হয়ে উঠেছেন। ফলত খুব স্বাভাবিকভাবেই হয়ত রবিচন্দ্রন অশ্বিনকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে। একই সঙ্গে পেস বোলিং বিভাগেও শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ আগের ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বল হাতেই একেবারই আশানুরুপ পারফর্ম করতে পারেননি তাঁরা। এই পরিস্থিতিতে যে কোনও একজনকে বসতে হতে পারে। শার্দুল আগের ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছিলেন প্রথম ইনিংসে। তাই প্রসিদ্ধকেই হয়ত রিজার্ভে বসতে হতে পারে। আর দলে ঢুকতে পারেন মুকেশ কুমার অথবা আবেশ খানের মধ্যে একজন। তবে শার্দুলের চোটও রয়েছে। এই পরিস্থিতিতে মুকেশ ও আবেশ দুজনকেই খেলানো হতে পারে। সেক্ষেত্রে মাত্র ৭ ব্যাটার নিয়ে মাঠে নামবে রোহিত ব্রিগেড। শুভমন গিলকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর টেস্টে পারফরম্যান্স একেবারেই আশানুরুপ নয় গত কয়েকটি সিরিজে। তাই তাঁকে বসিয়ে দেওয়ার দাবিও তোলা হচ্ছে। তবে কেপটাউন টেস্টে হয়ত আরও একটি সুযোগ পাবেন ডানহাতি তরুণ। 

দক্ষিণ আফ্রিকা অন্যদিকে কোয়েৎজেকে পাবে না দ্বিতীয় টেস্টে। তবে তাঁর বদলে দলে ঢুকে পড়বেন লুঙ্গি এনগিডি। বলাই বাহুল্য এতে আরও শক্তিশালী হতে চলেছে প্রোটিয়া পেস বোলিং বিভাগ। অন্যদিকে তেম্বা বাভুমাকে পাওয়া যাবে না এই ম্যাচেও। কেরিয়ারের শেষ টেস্টে তাই নিজেই অধিনায়কত্ব করবেন ডিন এলগার। আগের ম্যাচের নায়ক তিনি। এই ম্যাচটিও স্মরণীয় করে রাখতে মরিয়া থাকবেন এই প্রোটিয়া তারকা। 

এদিকে, গতকাল সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত শর্মা। প্রথম ম্যাচ হারের পর ভারতীয় একাদশে কি কোনও বদল ঘটবে? ভারত অধিনায়ক কিন্তু আগেভাগে কিছু বলতে নারাজ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মলনে রোহিত বলেন, ''আমরা এখনও আমাদের একাদশে পুরোপুরি নির্ধারিত করিনি। এই ম্যাচের জন্য সবাই উপলব্ধ রয়েছেন। আমরা একাদশ নির্ধারণের আগে একসঙ্গে কথা বলে সবকিছু নিশ্চিত করব। আমাদের বোলিংটা কিছুক্ষেত্রে অনিভজ্ঞ। সেক্ষেত্রে আমাদের তো দলের বোলারদের ওপর আস্থা রাখার প্রয়োজন। দলের ওপর ভরসা রাখতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে প্রতিভার কোনও কমতি নেই। এই স্তরে ও নিশ্চিতভাবেই সাফল্য পাবে। এটা তো সবে ওর প্রথম ম্যাচ ছিল। আর প্রথম ম্যাচে একটু বিচলিত হওয়া তো খুবই স্বাভাবিক।''

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget