এক্সপ্লোর

IND vs WI: হার্দিককে টেস্টে ফেরানোর ভাবনা, আগামী সপ্তাহেই কি ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা?

IND vs WI Series: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর দল নিয়ে প্রশ্ন উঠেছে। রােহিত শর্মার নেতৃত্ব নিয়ে কাটাছেঁড়া চলছে।

মুম্বই: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (Test Championship Final) অসহায় আত্মসমর্পণ। সমালোচনার ঝড়় উঠেছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team) নিয়ে। একাদশ বাছাই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই যে সফর শুরু হতে চলেছে। সূত্রের খবর, সেই সফরে সাদা পোশাকে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর যাত্রা শুরু করছে ভারতীয় দল। তাই নতুন মুখকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। সেক্ষেত্রে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার পথেও হাঁটতে পারে তারা। হার্দিকের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। আর তাঁর বয়সও তিরিশের কোটায়। ফলে বঢোদরার অলরাউন্ডারকে ফেরানোর ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। 

২০১৮ সালে ইংল্যান্ড সফরে শেষবার টেস্ট খেলেছিলেন হার্দিক। এরপর থেকে চোট আঘাত সমস্যায় ভুগে ক্রিকেটের দীর্ঘ ফর্ম্যাটের থেকে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ব্যাট-বলে সীমিত ওভারে ক্রিকেটে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন হার্দিক জাতীয় দলের। এমনকী অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ''হার্দিককে নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু দিনের শেষে হার্দিককেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে টেস্টে ফেরার বিষয়ে। ও আদৌ ক্রিকেটের তিন ফর্ম্যাটে খেলতে পারবে কি না। সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হার্দিক।''

আগামী সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি দল বেছে নেবে। তবে চেতেশ্বর পূজারার ফর্ম কিছুটা চিন্তার বিষয় রয়েছে। টিম ম্যানেজমেন্টও ভাবনা চিন্তা করছে পূজারাকে বিশ্রাম নেওয়ার ব্যাপারে। ৩৫ বছর বয়স পূজারার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিদের বিরুদ্ধেও ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে আদৌ আর কতদিন পূজারাকে নিয়ে ভাবা হবে, তা আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেও সরফরাজ খান জাতীয় দলে সুযোগ পাননি এখনও। সূত্রের খবর, ক্যারিবিয়ান সফরেই সরফরাজকে সুযোগ দেওয়া হতে পারে। গত ১২ মাসে একটি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন ১৪ ইনিংসে। গড় ৪০.১৬।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget