এক্সপ্লোর

IND vs ENG: সাড়ে তিন দিনে হার ভারতের, ব্যাটসম্যান বাড়ানোর দাবি গাওস্কর-মার্ক ওয়দের

India vs England Test Series: শনিবার মাত্র ১৯.৩ ওভারে আট উইকেট হারাল ভারত। বিরাট কোহলিরা অল আউট হয়ে গেলেন ২৭৮ রানে। ইনিংস ও ৭৬ রানে টেস্ট জিতে সিরিজে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড।

হেডিংলে: আশা জাগিয়েও পারল না ভারত। একটা সময় মনে করা হয়েছিল, চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও বিরাট কোহলি (Virat Kohli) যেভাবে ব্যাট হাতে লড়াই করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে সহজে জমি ছাড়বে না ভারতীয় দল। কিন্তু শনিবার, হেডিংলে টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটসম্যানেরা। শনিবার মাত্র ১৯.৩ ওভারে আট উইকেট হারাল ভারত। বিরাট কোহলিরা অল আউট হয়ে গেলেন ২৭৮ রানে। ইনিংস ও ৭৬ রানে টেস্ট জিতে সিরিজে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ তিন ম্যাচের পর ১-১ অবস্থায়।

ভারতের হারের পরই ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুনীল গাওস্করের মতো কিংবদন্তির মতে, ব্যাটসম্যানের সংখ্যা বাড়ানো উচিত ভারতের। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'বিদেশে ভাল ফল করতে হলে ব্যাটিং ভাল হতেই হবে। কম ব্যাটসম্যান নিয়ে জেতা যায় না।'

একই মত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়-র। মার্ক ট্যুইট করেছেন, 'দারুণভাবে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। বিশ্বমানের বোলিং পারফরম্যান্স। ভারতের দল নির্বাচন বেশ আজব মনে হয়েছে। মাত্র ৭ জন ব্যাটসম্যান নিয়ে টেস্ট জেতা কঠিন।'

শুক্রবার অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৯ রান যোগ করেছিলেন কোহলি ও পূজারা। শনিবার স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই ফিরে যান পূজারা। ৯১ রানে। বিরাট কোহলি হাফসেঞ্চুরি করলেও (৫৫ রান) ভারতীয় ইনিংসকে টানতে পারেননি। দুজনকেই তুলে নেন অলি রবিনসন। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে মোট ৭ উইকেট নিয়েছেন। রবিনসনকেই ম্যাচের সেরা ঘোষমা করা হয়েছে।

হারের পর কোহলি বলেছেন, 'প্রথম ইনিংসে ৮০ রানে অল আউট হয়ে যাওয়া আর প্রতিপক্ষের বড় রান করে দেওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন। তবে আমরা দ্বিতীয় ইনিংসে লড়াই করেছি।' তবে প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়কে বড় করে দেখতে নারাজ কোহলি। বলেছেন, 'এই দেশে এরকম হয়। খুব আজব ব্যাপার। ব্যাটিংয়ে ধস নামে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget