এক্সপ্লোর

IND vs ENG: সাদা বলের ফর্ম্য়াটে সিরিজ খেলতে ফের ইংল্যান্ডে পাড়ি দেবেন গিলরা, ঘোষণা হয়ে গেল সূচি

IND vs ENG Series: ২০২৬ সালে ইংল্যান্ডের মাটিতে আসলে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আগামী ১ জুলাই।

মুম্বই: কিছুদিন আগেই ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে গিল বাহিনী। ফের একবার ইংল্যান্ডের মাটিতে পা রাখতে চলেছে ভারতীয় দল আগামী বছরেই। তবে এবার টেস্ট সিরিজে নয়। সাদা বলের ফর্ম্য়াটে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। 

২০২৬ সালে ইংল্যান্ডের মাটিতে আসলে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আগামী ১ জুলাই। চেস্টার লি স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচ হবে। আগামী ১ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৪ জুলাই ম্য়াঞ্চেস্টারে খেলা হবে। এরপর ৭ জুলাই নটিংহ্যাম, ৯ জুলাই ব্রিস্টলে ও ১১ জুলাই সাদাম্পটনে শেষ তিনটি টি-টোয়েন্টি ম্য়াচ হবে। 

টি-টোয়েন্টি সিরিজের পরই ওয়ান ডে সিরিজ শুরু হয়ে যাবে। তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলবে ভারত ও ইংল্যান্ড। আগামী ১৪ জুলাই বার্মিংহ্যামে, ১৬ দুলাই কার্ডিফে ও ১৯ জুলাই লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্য়াচ হবে। 

এশিয়া কাপে সূর্যর ডেপুটি গিল?

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে শুভমন গিলই ছিলেন ভারতের নেতৃত্বে। প্রথমবার টেস্ট ফর্ম্য়াটে পূর্ণাঙ্ক সময়ের অধিনায়ক হিসেবে ইংল্য়ান্ড খেলতে গিয়েছিলেন গিল। আর প্রথম সিরিজেই নিজের ছাপ রেখেছেন। শুভমন গিলকে এশিয়া কাপেই এই ফর্ম্যাটে খেলতে দেখা যাবে। তাঁকে সূর্যর ডেপুটির দায়িত্বও দেওয়া হতে পারে। অবশ্য এই দায়িত্ব কিন্তু গিলের জন্য নতুন নয়। তিনি গত বছর ভারতের বিশ্বজয়ী দলের সদস্য না হলেও, নতুন কোচ গৌতম গম্ভীর তাঁকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করেন। তিনি ওয়ান ডে দলেরও সহ-অধিনায়ক বটে। এবার নিজের পুরনো দায়িত্ব ফিরে পেতে পারেন গিল। এর পাশাপাশি কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে গিলকে টেস্টের পাশাপাশি ওয়ান ডেতেও অধিনায়ক নির্বাচিত করা হোক।

অনেকে রিপোর্টেই দাবি করা হচ্ছে দুই বছরেরও অধিক সময় পরে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হওয়ায় বিরাট কোহলি এবং ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার জায়গা সেই টুর্নামেন্টের জন্য পাকা নয়। সেক্ষেত্রে সহ-অধিনায়ক হিসাবে গিল নতুন নেতা হওয়ার দৌড়ে থাকবেন বটে। তবে এক বিসিসিআই সূত্র দাবি করেছেন যে রোহিত বা বিরাটের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের তরফে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget