এক্সপ্লোর

Pant Breaks Dhoni's Record : ঝোড়ো সেঞ্চুরি, ধোনির ১৭ বছরের পুরানো রেকর্ড ভাঙলেন পন্থ

India vs England Test : সালটা ছিল ২০০৫। ফয়জলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ বলে সেঞ্চুরি করেন মাহি

বার্মিংহ্যাম : একটা লড়াকু ইনিংস। আর তার হাত ধরে একের পর এক রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পঞ্চম টেস্টে ঝোড়ো সেঞ্চুরির জেরে ধোনির (M S Dhoni) রেকর্ড ভেঙে দিলেন পন্থ (Rishabh Pant) । মাহির ১৭ বছরের রেকর্ড হাতছাড়া।

ধোনির কোন রেকর্ড ভাঙলেন পন্থ ?

সালটা ছিল ২০০৫। ফয়জলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ বলে সেঞ্চুরি করেছিলেন মাহি। যা কোনও ভারতীয় উইকেটকিপারের করা দ্রুততম টেস্ট সেঞ্চুরি ছিল এতদিন। কিন্তু, এজবাস্টনের ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ বলে শতরান করে ১৭ বছরের সেই রেকর্ড ভেঙে দিলেন পন্থ। এই ইনিংসে ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ১৯টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ইনিংস। 

আরও পড়ুন ; দুহাত তুলে হুঙ্কার, পন্থের সেঞ্চুরির পর দ্রাবিড়ের সেলিব্রেশনের ভিডিও ভাইরাল

এর পাশাপাশি এজবাস্টনে টেস্টে সবথেকে দ্রুততম শতরানও এটি। কেভিন পিটারসেনের রেকর্ডও ভেঙে দিয়েছেন পন্থ। এটি ইংল্যান্ডে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি পন্থের। সার্বিকভাবে তিন নম্বর। অপরটি আমদাবাদে। এই মুহূর্তে পন্থের ঝুলিতে বিদেশের মাটিতে ৪টি টেস্ট সেঞ্চুরি । 

শুধু তা-ই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম উইকেটকিপার-ব্যাটার হিসাবে ২০০০ রানের গণ্ডি স্পর্শ করেছেন ভারতীয় এই ক্রিকেটার। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ চলাকালীন এই ল্যান্ডমার্ক স্পর্শ করেন ঋষভ। ইনিংসের ৫১ তম ওভারে মিড উইকেট বরাবর চার মেরে ২ হাজার রানে পৌঁছে যান তিনি।

শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা। ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন-কোথায় হবে ম্যাচ?
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি

ভিডিও

Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:
Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা
Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget