এক্সপ্লোর

রাজকোট টেস্ট: ১৮১ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস, এবার ফলো অন

রাজকোট: প্রথম টেস্টেই বড়সড় বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ টিম। তৃতীয় দিনে ভারতের ৬৪৯ রানের জবাবে ১৮১ রানে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস, ফলো অনে বাধ্য হয়েছে তারা। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট খুইয়ে ভারত তোলে ৬৪৯ রান। পৃথ্বী শ ও বিরাট কোহলির পর শতরান করেন রবীন্দ্র জাডেজা, এটাই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিয়ান বোলার দেবেন্দ্র বিশু ২১৭ রান দিয়ে পান ৪ উইকেট। জবাবি ব্যাটিংয়ে মোটে ৪৮ ওভারে ১৮১ রানে গুটিয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। রোস্টন চেস করেন ৫৩ ও কিমো পল ৪৭। রবিচন্দ্রন অশ্বিন ৩৭ রানে ৪ উইকেট পান, মহম্মদ সামি ২২ রানে পান ২ উইকেট। ৪৬৮ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ এখন ফলো অন করছে। গতকাল দিনের খেলা শেষ হওয়ার আগেই মাত্র ৯৪ রানে ৬ উইকেট খোয়ায় অতিথি দল। কিন্তু লড়াইয়ের প্রতিশ্রুতি দেয় রোস্টন চেস ও কিমো পলের ব্যাট। সপ্তম উইকেটে তাঁরা জোড়েন ৭৩ রান। কিন্তু ৩৯তম ওভারে উমেশ যাদবের বলে ৪৭ রানে আউট হয়ে যান পল। রোস্টন চেস অবশ্য লড়াই চালান আরও কিছুক্ষণ, তাঁর ষষ্ঠ অর্ধশত রানও করে ফেলেন। কিন্তু ৪৪তম ওভারে অশ্বিন আউট করে দেন তাঁকে। সেই ওভারেই শূন্য রানে অশ্বিন ফেরান নবাগত শেরমান লুইসকে। পরের ওভারে শ্যানন গ্যাব্রিয়েলকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ইতি টেনে দেন তিনি। ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে ছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই ২ রানে ক্যাপ্টেন ক্রেগ ব্রেথওয়েটকে ক্লিন বোল্ড করেন মহম্মদ সামি। অসাধারণ লাইন ও লেংথের মাধ্যমে বিপক্ষ ক্রিকেটারদের রীতিমত নাজেহাল করে তোলেন তিনি। পঞ্চম ওভারের প্রথম বলেই তুলে নেন কিরান পাওয়েলকে (১)। সাত রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজের ২ ওপেনিং ব্যাটসম্যান। ১৪ রানের মাথায় এবার আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বোল্ড করে দেন সাই হোপকে (১০)। এমন সঙ্কটের মুহূর্তে রান আউট হয়ে যান শিমরোন হেটমেয়ার, তিনিও করেন ১০। আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারেননি সুনীল অ্যামব্রিস, তিনি আউট হন ১২ রানে। দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে কুলদীপ যাদব শেন ডোরিচকে (১০) বোল্ড করে দেন।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget