এক্সপ্লোর

IND vs WI: আজ জিতলেই সিরিজ মুঠোয়, কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে?

IND vs WI, 2nd ODI: ওয়ান ডে বিশ্বকাপের আগে এই সিরিজ ভারতীয় দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজ জয়ের পর এবার ওয়ান ডে সিরিজ জয়ই পাখির চোখ বিরাটদের। 

বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে আজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম ওয়ান ডে ম্যাচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) দল। তিন ম্যাচের সিরিজে আজকের ম্যাচটি জিতলে সিরিজ মুঠোয় করে দেবে টিম ইন্ডিয়া। ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে এই সিরিজ ভারতীয় দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজ জয়ের পর এবার ওয়ান ডে সিরিজ জয়ই পাখির চোখ বিরাটদের। 

কারা মুখোমুখি আজ?

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে

এই ম্যাচটি হবে কিংস্টোন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজে

কখন খেলা?

ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধে ৭ টা থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন খেলা?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে দুরদর্শন স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইন স্ট্রিমিং

স্মার্টফোনে জিও সিনেমা ও ফ্যানকোডে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখা যাবে ম্যাচের। 

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে (IND vs WI 1st ODI) বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন ভারতীয় বোলাররা। ফাস্ট বোলাররা ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং ধসের শুরুটা করলেও, ভারতীয় স্পিনাররা মূলত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামান। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) দুরন্ত বোলিং পারফরম্যান্সের পাশাপাশি প্রথম ওয়ান ডেতে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন।

কুলদীপ যাদব তিন ওভারে ছয় রানের বিনিময়ে চার উইকেট নেন। অপরদিকে, রবীন্দ্র জাডেজা ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট নেন। কুলদীপ ও জাডেজা এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই নতুন ইতিহাসও গড়ে ফেললেন। দুই স্পিনার মিলিয়ে এই ম্যাচে মোট সাত উইকেট নেন যা। এর আগে কোনও বাঁ-হাতি স্পিন জুটি একটি ওয়ান ডেতে এতগুলি উইকেট নিতে সক্ষম হয়নি। সেই পরিপ্রেক্ষিতে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় তারকারা। 

ম্যাচের প্রথম ভাগে ভারতীয় বোলারদের স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। কুলদীপ ৪ টি ও জাদেজা ৩ টি উইকেট নেন। ভারতের ওডিআই ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার স্পিনাররা বিপক্ষের ৭ উইকেট তুলে নিলেন। 

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget