এক্সপ্লোর

কুলদীপের পাঁচ উইকেট, রাহুলের সেঞ্চুরি, প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে হারাল ভারত

  ম্যাঞ্চেস্টার:  জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু করল ভারত। কুলদীপ যাদব ও কে এল রাহুলের দাপটে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম খেলায় ভারত হেলায় হারাল ইংরেজদের। আট উইকেটে জয়ী হল ভারত। প্রথম চায়নাম্যান বোলার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে পাঁচ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন ভারতের কুলদীপ যাদব। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন ওই বাঁহাতি রিস্ট স্পিনার। কার্যত একার হাতেই ইংল্যান্ডের ইনিংস স্বল্প রানে বেঁধে ফেলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের পাটা উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান করে ইংল্যান্ড।এরপর কে এল রাহুলের টি ২০ তে দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে ১৮.২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৫৪ বলে ১০১ রানের ইনিংস খেলেন রাহুল। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা (৩০ বলে ৩২ রান)-র সঙ্গে জুটিতে ১২৩ রান যোগ করেন রাহুল। তাঁর ইনিংসে রয়েছে ১০ টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। শেষপর্যন্ত মণীষ পান্ডের চোট ভারতের পক্ষে শাপে বর হল। তাঁর জায়গায় দলে আসেন রাহুল। এররপর ব্যাটিং অর্ডারে তিন নম্বর থেকে নিজেকে সরিয়ে অধিনায়ক বিরাট কোহলি সুযোগ দেন রাহুলকে। সেই সুযোগ দুরন্তভাবে কাজে লাগান রাহুল। মইন আলির বলে ছক্কা মেরে দলকে জয় এনে দেন কোহলি। ২০ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে কুলদীপের স্পিনের জালে বেসামাল হয়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন কুলদীপ। ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। কেরিয়ারে এটাই তাঁর সেরা বোলিং। ইংল্যান্ডের ইনিংসের শুরুটা দারুণ হয়েছিল। ফর্মে থাকা ওপেনার জোস বাটলার (৪৫ বলে ৬৯ রান) এবং জেসন রয় (২০ বলে ৩০) মারকাটারি ভঙ্গিতেই খেলতে শুরু করেন। প্রথম পাঁচ ওভারেই দলের রান ৫০ পেরিয়ে যায়। ১২  ওভারে ১ উইকেটে ৯৫ রান ছিল ইংল্যান্ডের। কিন্তু ১৪ তম ওভারে বল করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুলদীপ। ইংরেজ অধিনায়ক ইয়োন মর্গ্যান (৭), জনি বেয়ারস্টো (০) এবং জো রুট (০)-কে ফিরিয়ে দেন তিনি। সবচেয়ে বড় কথা, মারতে গিয়ে নয়, কুলদীপের স্পিনের রহস্য বুঝতে না পেরে আউট হন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ১৪ টি ডট বল করেছেন কুলদীপ। এর থেকেই স্পষ্ট ইংরেজ ব্যাটসম্যানরা তাঁর বলের হদিশ করতে পারেননি। অ্যালেক্স হেলস ৮ রানে আউট হন। যজুবেন্দ্র চাহল (৪ ওভারে ৩৪) ও ভূবনেশ্বর কুমার (৪ ওভারে ৪৪) প্রথম ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি।কিন্তু সেই খামতি ঢেকে দেন কুলদীপ। সেইসঙ্গে উমেশও দারুণ বোলিং করেছেন। প্রথমে একটু মার খেলেও পরে ছন্দ ফিরে পান উমেশ। ২১ রানে ২ উইকেট নেন তিনি।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: অবশেষে ম্যাঞ্চেস্টারেই অভিষেক? বৈভব সূর্যবংশীর ইঙ্গিতপূর্ণ পোস্ট বাড়াল জল্পনা
অবশেষে ম্যাঞ্চেস্টারেই অভিষেক? বৈভব সূর্যবংশীর ইঙ্গিতপূর্ণ পোস্ট বাড়াল জল্পনা
FIFA World Cup 2026: বিশ্বচ্যম্পিয়নদের বিরুদ্ধে স্বপ্নের সফর শেষে কেপ ভার্দে দল প্রসঙ্গে ভোজিনহা কী জানালেন?
বিশ্বচ্যম্পিয়নদের বিরুদ্ধে স্বপ্নের সফর শেষে কেপ ভার্দে দল প্রসঙ্গে ভোজিনহা কী জানালেন?
FIFA World Cup 2026: টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া
টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া
FIFA World Cup 2026: চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?
চোট ধাক্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে উপস্থিত রাফিনহা, নরওয়ে ম্যাচে খেলবেন তারকা ফরোয়ার্ড?

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget