এক্সপ্লোর

টি-২০ বিশ্বকাপে ভারতের মহিলা দল ভাল পারফরম্যান্স দেখাবে, আশাবাদী সচিন

২১ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।

দুবাই: অস্ট্রেলিয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেট দলের ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী সচিন তেন্ডুলকর। এই কিংবদন্তী বলেছেন, ‘ভারতের মহিলা ক্রিকেট দল ইতিমধ্যেই যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। ২০১৭ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আমি দেখছিলাম। লর্ডসে সেই ম্যাচে ভারত ভাল খেলে। আমরা শেষপর্যন্ত লড়াইয়ে ছিলাম। একেবারে শেষমুহূর্তে ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যায়। কিন্তু সারা দেশে সেই খেলার প্রভাব পড়ে। সেই ক্রিকেটারদের অনুপ্রেরণায় তরুণীরা ক্রিকেট ব্যাট-বল হাতে তুলে নেয়।’ আইসিসি-র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে সচিন আরও বলেছেন, ‘এবারের টি-২০ বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়ায়। ফাইনাল হবে মেলবোর্নে। আশা করি ভাল খেলা হবে। সব দলকেই শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে ভারতকে। আমি নিশ্চিত, ভারতীয় দল দারুণ খেলা তুলে ধরবে এবং সবার প্রশংসা আদায় করে নেবে।’ ২০১৭ সালের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ভাল জায়গায় ছিল। কিন্তু শেষপর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি ভারত। তবে সেই পারফরম্যান্স ভারতে মহিলা ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ বাড়িয়েছে। দর্শকরা মহিলা ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে যাচ্ছেন। এবারের টি-২০ বিশ্বকাপের দলে আছেন বাংলার তরুণী রিচা ঘোষ। তিনি ভাল পারফরম্যান্স দেখানোর বিষয়ে আশাবাদী। ২১ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।

সেরা শিরোনাম

IND vs ENG: আইরিশদের বিরুদ্ধে লজ্জার হার ভুলে ইংল্যান্ডে দাপট দেখাবে ভারত? কখন, কোথায় দেখবেন প্রথম টি-২০?
আইরিশদের বিরুদ্ধে লজ্জার হার ভুলে ইংল্যান্ডে দাপট দেখাবে ভারত? কখন, কোথায় দেখবেন প্রথম টি-২০?
FIFA World Cup 2026: জার্মানির গোল বাতিল কি ন্যায্য? বড় মন্তব্য করলেন ফিফার প্রধান রেফারি কলিনা, বললেন...
জার্মানির গোল বাতিল কি ন্যায্য? বড় মন্তব্য করলেন ফিফার প্রধান রেফারি কলিনা, বললেন...
IND vs ENG: গত সিরিজ়ে রান পাননি সঞ্জু, ইংল্যান্ডে পরিবর্তে সুযোগ পাবে বৈভব? কী জানালেন অধিনায়ক শ্রেয়স?
গত সিরিজ়ে রান পাননি সঞ্জু, ইংল্যান্ডে পরিবর্তে সুযোগ পাবে বৈভব? কী জানালেন অধিনায়ক শ্রেয়স?
Serena Williams: চার বছর পর পেশাদার টেনিসে ফিরেও উইম্বলডনের প্রথম রাউন্ডেই হার সেরেনার
চার বছর পর পেশাদার টেনিসে ফিরেও উইম্বলডনের প্রথম রাউন্ডেই হার সেরেনার

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget