এক্সপ্লোর

রাহুলের শতরান, সহজ জয়ে সিরিজ শুরু ধোনিবাহিনীর

হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির দল জিতল ৯ উইকেটে। অভিষেক ম্যাচেই শতরান করলেন লোকেশ রাহুল। তাঁর আগে রবিন উথাপ্পা ২০০৬ সালে ইন্দোর ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ৮৬ রান করেছিলেন। এদিন সেই রেকর্ড টপকে গেলেন রাহুল।   এদিন প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ১৬৮ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। ধবল কুলকার্নি, বরিন্দর স্রান, যশপ্রীত বুমরাহরাই জিম্বাবোয়ের ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করে দেন। গ্রেম ক্রেমারের দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন এলটন চিগুম্বুরা। বুমরাহ ২৮ রান দিয়ে চার উইকেট দখল করেন। কুলকার্নি ও স্রান দুটি করে উইকেট নেন।   এদিন সকালে বল স্যুইং করছিল। উইকেট থেকে সাহায্য পেয়ে স্রান, বুমরাহরা জিম্বাবোয়ের ব্যাটসম্যান শুরু থেকেই চাপে ফেলে দেন। তাঁদের আক্রমণের সামনে চিগুম্বুরা ছাড়া কোনও ব্যাটসম্যানই বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। একসময় মনে হচ্ছিল জিম্বাবোয়ে ১৫০ রানও করতে পারবে না। তবে ষষ্ঠ উইকেট জুটিতে চিগুম্বুরা ও সিকন্দর রাজা (২৩) ৩৮ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন।   রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান এদিনই অভিষেক হওয়া করুণ নায়ার (৭)। তবে এদিনই প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা লোকেশ রাহুল (অপরাজিত ১০০) এবং তিন নম্বরে ব্যাট করতে নামা অম্বাতি রায়াডু (অপরাজিত ৬২) ভারতকে জয় এনে দেন। ৪৫ বল বাকি থাকতেই জিম্বাবোয়ের রান টপকে যায় ভারত।   এই ম্যাচে একাধিক রেকর্ড গড়ল ভারতীয় দল। এদিন ৩০ ওভারে মাত্র ৯১ রান করে জিম্বাবোয়ে। ১০ বছরের মধ্যে এটাই ভারতের বিরুদ্ধে ৩০ ওভারে কোনও দলের সর্বনিম্ন রান। ৪০ বছর পরে এদিনই ফের একদিনের ম্যাচে ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যানের অভিষেক হল। ১৯৭৬ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল দিলীপ ভেঙ্গসরকার ও পার্থসারথী শর্মার।

সেরা শিরোনাম

IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget