এক্সপ্লোর

Rahul Dravid: বোর্ডের সঙ্গে লিখিত চুক্তি হয়নি, জল্পনা বাড়ল দ্রাবিড়ের কথায়

BCCI: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে তাঁর সঙ্গে চুক্তি নবীকরণের কথা প্রকাশ করেছে ২৪ ঘণ্টাও কাটেনি। তারই মাঝে মুখ খুললেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে তাঁর সঙ্গে চুক্তি নবীকরণের কথা প্রকাশ করেছে ২৪ ঘণ্টাও কাটেনি। তারই মাঝে মুখ খুললেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে এখনও কোনও লিখিত চুক্তি হয়নি বোর্ডের।

বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল নির্বাচন করতে বসেছিলেন জাতীয় দলের নির্বাচকেরা। ছিলেন রাহুল দ্রাবিড়ও। সেই বৈঠকে ঢোকার মুখে দ্রাবিড় সাংবাদিকদের বলেন, 'আমি এখনও কিছু সই করিনি। কাগজপত্রের কাজ মিটুক। তবে বোর্ডের সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে।'

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদ থাকছেন রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid)। এমনকী তাঁর সাপোর্ট স্টাফদেরও বদল হচ্ছে না। অর্থাৎ ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠৌর (Vikram Rathore), বোলিং কোচ হিসেবে পারস মামরে ও ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপই থাকছেন দলের সঙ্গে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে। সেখানে রোহিত, বিরাটদের দলের সঙ্গে যাবেন দ্রাবিড় ও তাঁর টিম। সূত্রের খবর, বিসিসিআই যে প্রস্তাব দ্রাবিড়কে দিয়েছিল ফের কোচের পদে বহাল থাকার জন্য, তা তিনি মেনে নিয়েছেন। 

যদিও বৃহস্পতিবার দ্রাবিড় নিজে জানালেন যে, তাঁর সঙ্গে বোর্ড কর্তাদের মৌখিক কথা হয়েছে। কিন্তু এখনও কোনও চুক্তিপত্রে সই তিনি করেননি।

উল্লেখ্য, ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) পরই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, রাহুল দ্রাবিড় (Rahul Dravid) হয়তো আর ভারতীয় দলের (Indian Cricket Team) কোচের পদে থাকবেন না। এমনকী দ্রাবিড় নাকি নিজেও জানিয়েছিলেন যে, তিনি আর কোচের পদে থাকতে চান না। শোনা যাচ্ছিল, বিশ্বকাপ ফাইনালে হারলেও দ্রাবিড়ের গত ২ বছরের কোচিং অভিজ্ঞতা ও দলে তাঁর উপস্থিতির যে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে, তাতে বোর্ড বেশ সন্তুষ্ট। তাই অন্ততপক্ষে টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ হিসেবে চাইছে বোর্ড। জানা যাচ্ছে যে, গত সপ্তাহেই নাকি রোহিত শর্মা ও অজিত আগরকরের মধ্যে বৈঠক হয়। এরপরই দ্রাবিড়কে কোচের পদে বহাল রাখার বিষয়ে চিন্তা ভাবনা করা হয় ও দ্য ওয়ালকে নতুন প্রস্তাব দেওয়া হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget