এক্সপ্লোর

Shami On Kohli: মাঠে কোহলির এত আগ্রাসী উৎসব দেখে মনে হয়... শামির মন্তব্যে হাসির রোল

Virat Kohli: বিরাট কোহলির (Virat Kohli) আবেগ ও মাঠের উচ্ছ্বাস নিয়ে এবার মজার মন্তব্য করলেন মহম্মদ শামি (Mohammed Shami)।

মুম্বই: মাঠে তাঁর আগ্রাসন ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা আকর্ষণ। তাঁর মতো আগ্রাসী শরীরী ভাষা, লড়কে লেঙ্গে মনোভাব আধুনিক ক্রিকেটে হাতে গোনা কয়েকজনেরই রয়েছে। সেই বিরাট কোহলির (Virat Kohli) আবেগ ও মাঠের উচ্ছ্বাস নিয়ে এবার মজার মন্তব্য করলেন মহম্মদ শামি (Mohammed Shami)।

গত বিশ্বকাপে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন শামি। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। তবে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে রয়েছেন। গোড়ালির চোটে কাবু ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা পেসার। শামি যে গোড়ালির চোটে ভুগছেন, সেই খবর প্রথম জানিয়েছিল এবিপি লাইভ বাংলা। মুম্বইয়ে চিকিৎসা শুরু হয়েছিল তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে খেলতে পারছেন না তিনি। আপাতত রিহ্যাব চলছে শামির।

তার মাঝেই এক অনুষ্ঠানে শামি বলেন, 'বিরাট কোহলিকে দেখুন। উইকেট ও নেয় না। তবে বোলারদের চেয়েও বেশি সেলিব্রেশন করে। আমি একবার তো ওকে বলেওছিলাম যে, ভালই হয়েছে তুই বোলার নস। ও খুব মজা পায়। আসলে এটা ওর খেলার ধরন। এই ব্যাপারটা ওক চরিত্রের সঙ্গে জড়িয়ে গিয়েছে। ও যদি নিজেকে সংযত করার চেষ্টাও করে, পারবে না।' এখানেই না থেমে শামি বলেছেন, 'ও নিজেও লজ্জা পেয়ে যায়। ওকে পরে যদি কেউ জিজ্ঞেস করে, কী হয়েছিল, ভীষণ লজ্জা পায়। একদিন ওকে একটা ছবি পাঠিয়ে জিজ্ঞেস করি, এটা কী ছিল? উইকেটের এত ওপর লাফ মেরেছিল। আমি ওকে বলি, এটা কী? উইকেট তো আমি পেয়েছিলাম। আমাকে বলেছিল, ছাড়ো, ভুলে যাও।'

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এবার শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগামী দুটো ম্য়াচেও হয়তো খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। আন্দাজ করা গিয়েছিল যে স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা হওয়ায় হয়ত ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। পরে সেই সম্ভাবনা উসকে দেন এ বি ডিভিলিয়ার্স। জানান যে, দ্বিতীয় সন্তান আসতে চলেছে কোহলি পরিবারে। এবার শোনা যাচ্ছে যে, পরের দুটো টেস্টেও পাওয়া যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। ধর্মশালায় শেষ টেস্টেও কোহলিকে পাওয়ার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'নির্বাচকেরা বলতে পারবেন বিরাটকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না। ওর সঙ্গে কথা বলা হবে। ২-১ দিনের মধ্যে দল নির্বাচন করা হবে।'

আরও পড়ুন: মৃত্যুর পরেও ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়ে চলেছেন সচিনের কোচ! যশস্বীর সাফল্যের কাহিনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

India T20 Squad: ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
ভারতের টি-২০ দল নিয়ে সাহসী সিদ্ধান্ত, বাদ স্যামসন-সহ ছয় ক্রিকেটার? ফিরলেন রিঙ্কু, ময়ঙ্ক
Rohit Sharma: স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
স্ট্রেট ড্রাইভ থেকে কভার ড্রাইভে সেই পুরনো মেজাজ, ইংল্যান্ড সিরিজের আগে ছন্দে রোহিত
ICC New Tournament: নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
England vs Mexico: 'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের

ভিডিও

TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget