এক্সপ্লোর

Robin Uthappa Retirement: ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন রবিন উথাপ্পা, খেলবেন বিদেশি লিগে?

Robin Uthappa: ইতিমধ্য়েই ভারতীয় বোর্ডের তরফে বিদেশি লিগে খেলার জন্য উথাপ্পা ছাড়পত্র পেয়ে গিয়েছেন বলেই খবর। জাতীয় দলের হয়ে ৪৬টি ওয়ান ডে এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

নয়াদিল্লি: কিছুদিন আগেই সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না। তাঁর দেখানো পথেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন চেন্নাই সুপার কিংস সতীর্থ রবিন উথাপ্পা (Robin Uthappa)। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা বুধবারই (১৪ সেপ্টেম্বর) সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা

সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ায় উথাপ্পা আন্তর্জাতিক কেরিয়ারের পাশাপাশি শেষ হল তাঁর আইপিএল কেরিয়ারও। তবে এর ফলে তিনি বিভিন্ন বিদেশি লিগে খেলতে পারেন।ইতিমধ্য়েই ভারতীয় বোর্ডের তরফে বিদেশি লিগে খেলার জন্য উথাপ্পা ছাড়পত্র পেয়ে গিয়েছেন বলেই খবর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে অবসরের কথা জানিয়ে উথাপ্পা লেখেন, 'দেশ এবং কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার জন্য বিরাট গর্বের বিষয় ছিল। তবে সব ভাল জিনিসই কোথাও না কোথাও শেষ হয়। ভারাক্রান্ত হৃদয়ে আমি সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সকলকে অনেক ধন্যবাদ।'

 

দুইবার আইপিএলজয়ী

২০০৪ সালে ভারতের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন উথাপ্পা। সিনিয়র দলের হয়ে তাঁর দুই বছর পর, ২০০৬ সালে অভিষেক ঘটান উথাপ্পা। জাতীয় দলের হয়ে ৪৬টি ওয়ান ডে এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৭ সালে ভারতের বিশ্বজয়ী টি-টোয়েন্টি দলের সদস্য ছিলেন উথাপ্পা। কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে তো একাধিক জিতেছেনই, পাশাপাশি ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে দুইবার আইপিএলও জিতেছেন উথাপ্পা। আইপিএলের ১৫ মরসুমে ছয় ছয়টি ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছেন ৩৬ বছর বয়সি তারকা ব্যাটার। তবে কেকেআরের জার্সিতেই তিনি সবথেকে সফল। এবার সম্ভবত তাঁকে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগেই খেলতে দেখা যাবে।  

আরও পড়ুন: আরও তিন বছর বোর্ড সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন সৌরভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget