এক্সপ্লোর

Indian Football Team: সাফের সেমির আগে ছেত্রীদের এক রোগই ভাবাচ্ছে কোচ স্তিমাচকে

SAFF Championship: শনিবার সাফ সেমিফাইনালে লেবাননের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল।

বেঙ্গালুরু: দিনকয়েক আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) সেমিফাইনালে পৌঁছে সেই সাফল্যের ধারা অব্যাবত রেখেছেন সুনীল ছেত্রীরা। লেবাননের বিরুদ্ধে সাফের সেমিফাইনালে মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা। তবে দলের সাফল্য সত্ত্বেও সম্পূর্ণ খুশি হতে পারছেন না কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)।  

তিনি বলেন, 'অভিযোগ করার খুব বেশি জায়গা নেই ঠিকই। আমাদের যেসব সময়ে সবচেয়ে মনোযোগ বজায় রাখা উচিত, সেইসময়গুলিতে নিজেদের খেলার আরও উন্নতি করতে হবে এবং প্রতিপক্ষ যাতে কোনও সুযোগ না দেওয়া হয়, সেটাও নিশ্চিত করতে হবে। আমার সবথেকে বড় অভিযোগ হল আমরা অনেক সময়ই চাপে না পড়লেও, সহজ সহজ পাস বাড়াতে গিয়ে ভুল করছি। তারপর আমরা যে হাই প্রেস ফুটবল খেলি, তাতে বল ফেরত পেতে প্রচুর খাটা খাটনি করতে হয়।'

কুয়েতের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচের ইনজুরি টাইমে গিয়ে গোল হজম করতে হয় ভারতকে। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ১-১ ড্র হয় ম্যাচ। আনোয়ার আলির আত্মঘাতী এই গোলের ফলে ম্যাচ ড্র হওয়ায় গ্রুপে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার সুযোগ হাতছাড়া করে ভারতীয় দল। তবে স্তিমাচের দাবি এই ফলাফলের ফলে ভারতীয় ক্যাম্পে কোনওরকম প্রভাব পড়েনি। 'মোটের ওপর আমর দলের পারফরম্যান্সে আমি খুশি। আমি ওদের যে স্তরে দেখতে চাই তার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ওরা। রোজ হাসিমুখেই আমরা অনুশীলনে নামি। কোনও না কোনও সময় তো গোল হজন করতে হবেই। অবশ্য সেটা শেষ মুহূর্তের আত্মঘাতী গোল হবে বলে ভাবিনি। কিন্তু খেলায় তো এমনটা হয়েই থাকে এবং সেটাকে মেনে নিতেই হবে।' মত স্তিমাচের।

কুয়েত ম্যাচ প্রসঙ্গে ভারতীয় দলের কোচ আরও যোগ করেন, 'জরুরি বিষয় হল আমরা কুয়েতের বিরুদ্ধে গোটা ম্যাচেই দাপট দেখিয়েছি। তাই ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। আমরা বর্তমানে সেমিফাইনালের জন্য প্রস্তুতি করছি। সবকিছু ঠিক হবে আশা করি।' প্রসঙ্গত, পরপর ভাল পারফরম্যান্স করায় ফিফা ব়্যাঙ্কিংয়েও ভারতের উন্নতি ঘটেছে। একধাপ এগিয়ে আপাতত স্তিমাচের দল ১০০ নম্বরে ব়যেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

সেরা শিরোনাম

Akash Deep Exclusive: '৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
'৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget