এক্সপ্লোর

হার্দিক, রাহুলের মন্তব্য সমর্থন করে না ভারতীয় দল, জানিয়ে দিলেন কোহলি

সিডনি: সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দলের দুই ক্রিকেটার হার্দিক পান্ড্য ও কে এল রাহুল। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও এই বিতর্কে মুখ খুললেন। তিনি সাফ জানিয়ে দিলেন, মহিলাদের সম্পর্কে দুই ক্রিকেটারের মন্তব্যকে সমর্থন করে না ভারতীয় দল। একইসঙ্গে কোহলি জানিয়েছেন, এই বিতর্ক কোনওভাবেই ড্রেসিংরুমের মনোবলে প্রভাব ফেলবে না। আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে হার্দিক ও রাহুলকে পাওয়া যাবে কিনা, সেই বিষয়টি বিসিসিআইয়ের পদক্ষেপের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন কোহলি। আজ শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। কোহলি বলেছেন, ভারতীয় দলের দৃষ্টিকোণ থেকে কোনও ধরনের অনুপযুক্ত মন্তব্য অবশ্যই সমর্থন করা হয় না। এ কথা দুই ক্রিকেটারকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক। তিনি আরও বলেছেন, তাঁরা ওই ধরনের মতামতের সঙ্গে সহমত নন এবং এগুলি একান্তই ব্যক্তিগত মতামত। সংশ্লিষ্ট দুই প্লেয়ার কী ভুল হয়েছে তা বুঝতে পেরেছেন। এই বিতর্ক দুই ক্রিকেটারকে ধাক্কা দিয়েছে বলেও স্বীকার করেছেন কোহলি। তিনি বলেছেন, ওরা বুঝতে পেরেছে যে, ব্যাপারটা ঠিক হয়নি। তাঁরা এ ব্যাপারে সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন কোহলি। এই ঘটনায় ড্রেসিংরুমে কোনও প্রভাব পড়বে কিনা এবং মেন ইন ব্লুর বিশ্বকাপের প্রস্তুতিতে কোনও ব্যাঘাত ঘটবে কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, যা ঘটেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু এই ঘটনায় ড্রেসিংরুমের মনোবলে কোনও প্রভাব পড়বে না। টেস্ট সিরিজে জয়ের পর দলের মনোবল তুঙ্গে রয়েছে। কারণ, এ ধরনের ঘটনা দলের স্পিরিটে কোনও প্রভাব ফেলে না। কারণ, এগুলো নিছক ব্যক্তিগত মন্তব্য, যা একেবারেই অনুপযুক্ত। বিসিসিআই-এর প্রশাসকদের কমিটির প্রধান বিনোদ রাই দুই ক্রিকেটারকে দুটি একদিনের ম্যাচ থেকে নির্বাসিত করার সুপারিশ করেছেন।অন্যদিকে, কমিটির অন্য এক সদস্য ডায়না এডুলজি বিষয়টি বোর্ডের আইনি সেলের কাছে পাঠিয়েছেন। কোহলি বলেছেন, এমন কিছু বিষয় থাকে যা নিয়ন্ত্রণের বাইরে। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। বোর্ডের সিদ্ধান্ত আসার পর তাঁরা কম্বিনেশন নিয়ে ভাববেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক
NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget