এক্সপ্লোর

Wrestlers Protest: মহিলা পালোয়ানের শ্লীলতাহানি! কাঠগড়ায় বিজেপি সাংসদ, কুস্তিগীরদের প্রতিবাদে উত্তাল দিল্লি

Wrestling Controversy: কেন্দ্রীয় সরকার অলিম্পিয়ান তথা কুস্তিগীর ববিতা ফোগতকে মধ্যস্থতার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছিল। ববিতা এখন বিজেপি নেত্রীও।

নয়াদিল্লি: মহিলা কুস্তিগীরের (Wrestling) শ্লীলতাহানি, মহিলা পালোয়ানদের সঙ্গে নিম্নরুচির আচরণ-সহ একাধিক অভিযোগ। কাঠগড়ায় জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ (WFI chief)। যার প্রতিবাদে সরব ভারতের তারকা কুস্তিগীররা। নয়াদিল্লিতে যন্তর মন্তরের সামনে চলছে কুস্তিগীরদের ধর্না। ঘটনায় লেগেছে রাজনীতির রঙও। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

বুধবার প্রথম ব্রিজভূষণের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। নেতৃত্ব দেন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পদকজয়ী, বিখ্যাত পালোয়ান ভিনেশ ফোগত। ব্রিজভূষণের পাশাপাশি অভিযোগের আঙুল তোলা হয় কয়েকজন কোচের বিরুদ্ধেও। অলিম্পিক্স পদকজয়ী রবি দাহিয়া, বজরঙ্গ পুনিয়া, সাক্ষী মালিকরা যন্তর মন্তরের সামনে ধর্না শুরু করেন।

কংগ্রেসের মুখপাত্র দীপেন্দ্র হুডার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বেটি বাঁচাও প্রকল্প নিচ্ছেন, তখন দেশের মহিলা কুস্তিগীরদের এইরকম পরিস্থিতির মুখে পড়া, তাও বিজেপি সাংসদের দিকে অভিযোগের আঙুল ওঠা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। হুডা বলেছেন, 'এই পরিস্থিতিতে কোন বাবা-মা নিজের কন্যা সন্তানকে কুস্তিতে পাঠাতে চাইবেন!'

কেন্দ্রীয় সরকার অলিম্পিয়ান তথা কুস্তিগীর ববিতা ফোগতকে মধ্যস্থতার দায়িত্ব দিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছিল। ববিতা এখন বিজেপি নেত্রীও। কিন্তু তাঁর কথাতেও পিছপা হননি বিক্ষুব্ধ পালোয়ানরা। তাঁদের দাবি, প্রশাসন কোনও দায়িত্ব না নিলে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাঁচ-ছয়জন মহিলা কুস্তিগীরের কাছে অভিযোগদের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি করা হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bajrang Punia 🇮🇳 (@bajrangpunia60)

এই বেনজির পরিস্থিতিতে রবিবার অযোধ্যায় জাতীয় কুস্তি সংস্থা ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে। ভারতীয় কুস্তিগীর এবং অলিম্পিয়ান বজরঙ্গ পুনিয়া অভিযোগ করেছেন, 'একজন খেলোয়াড় দেশের জন্য পদক পেতে কঠোর পরিশ্রম করে। কিন্তু ফেডারেশন আমাদের হতাশ করা ছাড়া আর কিছুই করেনি। স্বেচ্ছাচারী নিয়ম-নীতি চাপিয়ে ক্রীড়াবিদদের হয়রানি করা হচ্ছে। ফেডারেশনের কাজ হল খেলোয়াড়দের সমর্থন করা, তাদের খেলাধুলার প্রয়োজনের খেয়াল রাখা। কোনও সমস্যা থাকলে তা সমাধান করতে হবে। কিন্তু ফেডারেশন নিজেই সমস্যা তৈরি করলে কী করবেন? এখন আমাদের লড়াই করতে হবে, আমরা পিছপা হব না।'                                    

আরও পড়ুন: ক্রিকেট না ফ্যাশন শো, সরফরাজের ফিটনেস প্রসঙ্গে সমালোচকদের কড়া জবাব দিলেন গাওস্কর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget