এক্সপ্লোর

IND vs WI T20: কাল দ্বিতীয় টি-টোয়েন্টি, টিম রোহিতকে ভাবাচ্ছে দীপক, বেঙ্কটেশের চোট

IND vs WI T20: অন্যদিকে ১৭তম ওভারে যুজবেন্দ্র চাহালের পঞ্চম বলে পোলার্ডের জোরাল শট বাউন্ডারি লাইনে আটকাতে গিয়ে আঙুলে চোট পান অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার।

কলকাতা: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। কিন্তু প্রথম ম্যাচে খেলার সময় চোট পেয়েছেন ২ তরুণ তারকা দীপক চাহার ও বেঙ্কটেশ আইয়ার। ফিল্ডিং করার সময় পোলার্ডের গোলার গতিতে আসা শট হাতে লেগে চোট পেয়েছিলেন দীপক। অন্যদিকে ১৭তম ওভারে যুজবেন্দ্র চাহালের পঞ্চম বলে পোলার্ডের জোরাল শট বাউন্ডারি লাইনে আটকাতে গিয়ে আঙুলে চোট পান অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। আঙুলে এতটাই জোরে লাগে যে, কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটারকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। তাঁর পরিবর্তে বাকি সময়টা ফিল্ডিং করেন দ্বাদশ ব্যক্তি শ্রেয়স আইয়ার। ২ জনের স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে, তাঁরা আদৌ বাকি সিরিজে খেলতে পারবেন কি না।

১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে পোলার্ডের ভয়ঙ্কর শর্ট আর্ম পুল আটকাতে গিয়ে হাতে চোট পান দীপক চাহার। মিডিয়াম পেসারের এতটাই জোরে লাগে যে, তিনি মাঠে মেডিক্যাল টিমকে ডেকে পাঠান। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ত্রয়োদশ ক্রিকেটার হিসাবে বাকি সময়টা ফিল্ডিং করেন দীপক হুডা। এরপর পোলার্ডের বলে চোট পান হর্ষল পটেলও। তিনি পোলার্ডের শট ফলো থ্রু-তে আটকাতে গিয়ে চোট পান। মাঠ ছাড়েন হাতে আইসপ্যাক বেঁধে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মাঠেই টি-টোয়েন্টিতে দুরমুশ হতে হল ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান শিবিরকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের সামনে জেতার জন্য ১৫৮ রানের লক্ষ্য রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত।

শুরুটা করেছিলেন রোহিত শর্মা। মাত্র ১৯ বলে ৪০ রান করেন ভারত অধিনায়ক। ৪২ বলে ৩৫ করেন ঈশাণ কিষাণ। তবে রান পাননি বিরাট কোহলি। ১৭ রান করে ফেরেন। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৮ রান যোগ করলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত। সূর্যকুমার ১৮ বলে ৩৪ ও বেঙ্কটেশ ১৩ বলে ২৪ রান করে অপরাজিত রইলেন।

 

সেরা শিরোনাম

Germany Football: বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসম্যান, নতুন কোচ কি য়ুর্গেন ক্লপ?
Cristiano Ronaldo: বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
বিশ্বকাপ শেষেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর? জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
Portugal vs Croatia Highlights: নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
নক আউটে প্রথম গোল রোনাল্ডোর, রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেনের সামনে পর্তুগাল
FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget