এক্সপ্লোর

ABP Exclusive: সামনে অজানা প্রতিপক্ষ, ভানুয়াটুর যুব দলকে হারানোর স্মৃতি মনোবল বাড়াচ্ছে আকাশদের

Intercontinental Cup 2023 Exclusive: চিন্তা বাড়াচ্ছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে লেবাননের বিরুদ্ধে ভানুয়াটুর নাছোড় লড়াই। প্রবল দাবদাহকে উপেক্ষা করে পাল্টা লড়াই করেছিলেন ভানুয়াটুর ফুটবলাররা।

সন্দীপ সরকার, ভুবনেশ্বর: ফিফা ব়্যাঙ্কিং (FIFA Ranking) খুলে দেখুন। ভারত (Indian Football Team) ১০১। ভানুয়াটু ১৬৪। ব্লু টাইগার্সের চেয়ে ৬৩ ধাপ পিছিয়ে। যা দেখে মনে হতে পারে, সোমবার সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) সামনে কার্যত কেকওয়াক। মাঠে নামো, গোল করো, আর ৩ পয়েন্ট নিয়ে ফাইনালের যোগ্যতা হাসিল করে নাও।

কিন্তু চিন্তা বাড়াচ্ছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে লেবাননের বিরুদ্ধে ভানুয়াটুর নাছোড় লড়াই। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রবল দাবদাহকে উপেক্ষা করে বিকেলের ম্যাচে নেমে পাল্টা লড়াই করেছিলেন ভানুয়াটুর ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ১-৩ গোলে ম্য়াচ হারলেও, ফুটবলারদের লড়াই সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। মনে করিয়ে দেওয়া যাক, লেবানন কিন্তু এই টুর্নামেন্টে সর্বোচ্চ ফিফা ব়্যাঙ্কিং (৯৯) সমৃদ্ধ দল। 

সোমবার ইন্টারকন্টিনেন্টাল কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে সেই ভানুয়াটু। যাদের বিরুদ্ধে কখনও খেলেনি ভারতীয় ফুটবল দল। অজানা প্রতিপক্ষ, অচেনা কৌশলের সামনে সমস্যা হবে না?

রবিবার বিকেলে ভারতীয় দল প্র্যাক্টিস সারল সেভেনথ ব্যাটেলিয়ন পিচ টুয়ে। ওড়িশা ফুটবল অ্যাকাডেমির মাঠে। প্র্যাক্টিসের আগে মাঠের ধারে দাঁড়িয়ে এবিপি লাইভের প্রশ্নে জাতীয় দলের ডিফেন্ডার আকাশ মিশ্র বললেন, 'সিনিয়র দলের হয়ে ভানুয়াটুর বিরুদ্ধে খেলিনি। কিন্তু অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ভানুয়াটু সফরে গিয়েছিলাম আমরা। সেখানে একটি ম্যাচ খেলেছিলাম। ২-০ গোলে ম্যাচটি জিতেওছিলাম।' যোগ করলেন, 'লেবাননের বিরুদ্ধে ওদের খেলা দেখেছি। তবে সিনিয়র দলের হয়ে ভানুয়াটুর বিরুদ্ধে খেলিনি। অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলাটা কঠিন ঠিকই। কারণ তাদের খেলা রিড করতে হয়। সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হয়। আমরা লেবাননের বিরুদ্ধে ওদের খেলা দেখেছি। তবে পুরো ম্যাচ দেখতে পারিনি।'

আকাশের উপলব্ধি, 'ভানায়াটু বেশ শরীরসর্বস্ব ফুটবল খেলে।' রক্ষণের ওপর চাপ বাড়বে না? আকাশ বলছেন, 'আমাদের ফরওয়ার্ডরা নিয়মিত গোল করছে। ভানুয়াটুর বিরুদ্ধে আমাদের আক্রমণভাগ গোল পাবে বলেই আমরা আত্মবিশ্বাসী। এতে রক্ষণের ওপর চাপ কমে।'

উত্তর প্রদেশের ফুটবলার আকাশ। যে রাজ্যে ফুটবল নিয়ে খুব একটা উন্মাদনা নেই, জানালেন আকাশ নিজেই। সেখান থেকে তাঁর উত্থান অনেকের কাছে উদাহরণ হতে পারে। শুরুতে সাইড ব্যাক হিসাবে খেলতেন না। ইন্ডিয়ান অ্যারোজে ফ্লয়েড পিন্টোর পরামর্শে সাইড ব্যাক হিসাবে খেলা শুরু করেন। আকাশ বলছেন, 'দল হিসাবে আমরা ভাল খেলছি। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে সকলেই আত্মবিশ্বাসী। ট্রেনিংয়ে যা করছি, ম্যাচে সেই পরিকল্পনাগুলো কাজে লাগানোর চেষ্টা করছি। ভাল ফল হবে বলেই আমাদের সকলের বিশ্বাস।'

আরও পড়ুন: প্রথমে ব্যাট করলে না কেন? সৌরভের প্রশ্নের জবাবে কী বললেন দ্রাবিড়?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget