এক্সপ্লোর

দেখুন: ফিল্ডিং নিয়মের ভুলে নো বল ,আউট হয়েও রক্ষা রাসেলের, দায় নিলেন অশ্বিন

কলকাতা: মাঁকড়ীয় আউট নিয়ে বিতর্কের পর গতকাল বুধবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বড়সড় ভুল করে বসল কিংস ইলেভেন পঞ্জাব। আর সেই ভুলের জন্য খেসারতও দিতে হল রবিচন্দ্রন অশ্বিনের দলকে। এই ভুলের জন্য আন্দ্রে রাসেল আউট হয়েও বেঁচে গেলেন এবং এরপর পঞ্জাবের বোলিং আক্রমণকে দুরমুশ করলেন। ইনিংসের শেষের দিকে মূলক রাসেল-ঝড়ে ভর করে ২১৮ রান তোলে নাইট রাইডার্স। ১৭ তম ওভারে মহম্মদ সামির দুরন্ত ইয়র্কার রাসেলের স্ট্যাম্প ছিটকে যায়। কিন্তু আম্পায়ার নো বল ঘোষণা করেন। আর সেই নো বল ডাকার কারণ জেনে অনেকেই অবাক হয়ে যান। আসলে ওই সময় ৩০ গজ বৃত্তের ভেতরে চারজন ফিল্ডার রাখা বাধ্যতামূলক ছিল। কিন্তু পঞ্জাবের একজন ফিল্ডার বৃত্তের ভেতরে কম থাকায় আম্পায়ার নো বল ডাকেন। রাসেল তখন ৩ রানে ব্যাট করছিলেন। এরপর আর ফিরে তাকাননি রাসেল। ১৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলের স্কোর ২১৮ তে পৌঁছে দেন তিনি। ম্যাচের পর ওই নো বলের জন্য দায় নিজের ঘাড়ে নিয়েছেন পঞ্জাবের অধিনায়ক অশ্বিন। তিনি বললেন, অধিনায়ক হিসেবে দায়টা তাঁকেই নিতে হবে। অশ্বিন বলেছেন, আমরা ছোটখাটো ব্যাপারগুলি খেয়ার করিনি। আর এই ফর্ম্যাটে এই ভুলগুলির খেসারত দিতে হয়। অশ্বিন বলেছেন, ফিল্ডিংয়ের নিয়মের ব্যাপারটি তাঁর মাথায় রাখা উচিত ছিল। ম্যাচের পর এই ঘটনা নিয়ে কিছুটা রসিকতা করেছেন রাসেল। তিনি বলেছেন, কিংস ইলেভেন পঞ্জাবের যে প্লেয়ার ৩০ গজ বৃত্তের ভেতরে দাঁড়িয়েছিলেন, তাকে ধন্যবাদ। আউট হয়ে যখন ফিরছিলাম, তখন ডাগ আউট থেকে আমাকে ইঙ্গিতে বলা হয়, ওটা নো বল। তখন কায়মনোবাক্যে প্রার্থনা করছিলাম, ওটা নো-বলই হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget