এক্সপ্লোর

রোহিতের হাফসেঞ্চুরি, মালিঙ্গার চার উইকেট, চেন্নাইকে ঘরের মাঠে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চেন্নাই ১৭.৪ ওভারে মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যায়। মুম্বই ম্যাচ জেতে ৪৬ রানে।

চেন্নাই: ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার চেন্নাই সুপার কিংসের।জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চেন্নাই ১৭.৪ ওভারে মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যায়। মুম্বই ম্যাচ জেতে ৪৬ রানে। মুরলী বিজয় সর্বাধিক ৩৫ বলে ৩৮ রান করেন।লাসিথ মালিঙ্গা ৩৭ রান দিয়ে চার উইকেট নেন।এছাড়াও ক্রুণাল পান্ড্য ও জসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট নেন। হার্দিক ও রয় ১ টি করে উইকেট পেয়েছেন। ৯.৬ ওভারে ৬০ রানে পাঁচ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় চেন্নাই। সেই অবস্থা থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। চলতি আইপিএলে এই প্রথম ঘরের মাঠে হারের মুখ দেখতে হল চেন্নাইকে। চেন্নাই ইতিমধ্যেই প্লেঅফে জায়গা নিশ্চিত করেছে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ষোল। এদিন ম্যাচ জিতে মুম্বইয়ের পয়েন্ট হল ১৪। প্লেঅফে ওঠার পথ অনেকটাই প্রশ্বস্ত হল রোহিতের দলের। এদিন জ্বরের জন্য খেলতে পারেননি চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অস্থায়ী অধিনায়ক সুরেশ রায়না। চলতি আইপিএলে রোহিত শর্মা প্রথম হাফসেঞ্চুরি করেন। তাঁর ৪৮ বলে ৬৭ রানের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয়। মিচেল স্যান্টনারের বলে আউট হন তিনি। স্যান্টনার দুরন্ত বোলিং করেন। চার ওভারে ১৩ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। চেন্নাইয়ের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে চার উইকেটে ১৫৫ রান করে মুম্বই। মুম্বইয়ের ওপেনার কুইন্টন ডি কক ১৪ রান করে আউট হন। ২৪ রানে দলের প্রথম উইকেট পড়ে। কিন্তু দ্বিতীয় উইকেটে ইভেন লুইসের সঙ্গে জুটিতে ৭৫ রান যোগ করে দলের ইনিংসের মজবুত ভিত গড়েন রোহিত। কিন্তু এই ভালো শুরুর সুবিধা পুরোপুরি নিতে পারেনি রোহিতের দল। ১৩ ওভারে মুম্বইয়ের রান ছিল ২ উইকেটে ১০৩। সেখান থেকে শেষ সাত ওভারে তারা মাত্র ৫২ রান যোগ করে। হার্দিক পান্ড্য (১৮ বলে ২৩) এবং কায়রণ পোলার্ড (১২ বলে ১৩)-এর মতো মারকুটে ব্যাটসম্যানরা এদিন ব্যাটে ঝড় তুলতে পারেননি। তবে শেষ ওভারে ১৭ রান যোগ করে দলের স্কোর ১৫০ পার করেন তাঁরা। ধোনি এদিন খেলতে পারেননি। চেন্নাই দলে ছিলেন না রবীন্দ্র জাডেজা ও ফাফ ডুপ্লেসিও। তাঁদের জায়গায় দলে আসেন স্যান্টনার,মুরলী বিজয় ও ধ্রুব শোরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget