এক্সপ্লোর

আজ আইপিএলের নিলাম: নজর থাকবে যে পাঁচ বিদেশী ক্রিকেটারের দিকে

বুধবার কলকাতায় বসছে আইপিএলের নিলামের আসর। ১৩তম আইপিএলের নিলামে উঠবেন ৩৩২ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে আগ্রহ থাকবে সবচেয়ে বেশি।

কলকাতা: বুধবার কলকাতায় বসছে আইপিএলের নিলামের আসর। ১৩তম আইপিএলের নিলামে উঠবেন ৩৩২ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে আগ্রহ থাকবে সবচেয়ে বেশি। গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) অস্ট্রেলিয়া দলের এই বিধ্বংসী ব্যাটসম্যান সম্প্রতি মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে বিরতি নিয়েছিলেন। এই ঘটনায় ক্রিকেট মহলে বেশ আলোড়ন পড়ে যায়।গত মাসেই ক্লাব ক্রিকেটে ফিরেছেন এবং আইপিএলেও খেলবেন বলে জানান তিনি। এর আগে তিনি কিংস ইলেভেন পঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলস (ক্যাপিটাল)-এর হয়ে খেলেছেন। ম্যাক্সওয়েল আইপিএলে ২২.১ গড়ে ও ১৬১.১৩ স্ট্রাইক রেটে ১,৩৯৭ রান করেছেন। অস্ট্রেলিয়ার যে পাঁচ ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা, তাঁদের মধ্যে একজন ম্যাক্সওয়েল। ইওন মর্গ্যান (ইংল্যান্ড) নিলামে গত জুলাইয়ে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক মর্গ্যানের দিকে নজর থাকবে। নিলামে তাঁর পেস প্রাইস দেড় কোটি টাকা। আইপিএলে শেষবার ২০১৭ তে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছিলেন। গতবার অবিক্রিত থেকে যান। বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ৭১ বলে ১৪৮ রান করেন। ওই ইনিংসে ১৭ ছক্কা ছিল। জেসন রয় (ইংল্যান্ড) দক্ষিণ আফ্রিকা-জাত জেসন রয় ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বিপজ্জনক ব্যাটসম্যানের মধ্যে একজন জেসন রয়। টি ২০ তে তাঁক স্ট্রাইক রেট ১৪৫। তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা। এর আগে তিনি গুজরাত লায়ন্স ও দিল্লি ক্যাপিটালের হয়ে খেলেছেন। তবরেজ শামসি (দক্ষিণ আফ্রিকা) ইমরান তাহিরের অবসরের পর শামসি দক্ষিণ আফ্রিকা দলে সীমিত ওভারের ক্রিকেটে প্রথম পছন্দের স্পিনার হিসেবে উঠে এসেছেন। সম্প্রতি উইকেট নেওয়ার পর ম্যাজিক দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নজর কেড়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া টি ২০ লিগে পার্ল রকসের হয়ে নয় ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। শিমরন হেটমেয়ার (ওয়েস্ট ইন্ডিজ) বিশ্ব ক্রিকেটে অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে উঠে আসছেন হেটমেয়ার। ক্রিস গেইলের উত্তরসূরী মনে করা হচ্ছে তাঁকে। ২২ বছরের এই ক্রিকেটারের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করেন তিনি।

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget