এক্সপ্লোর

IPL: আজ চেন্নাই বনাম রাজস্থান দ্বৈরথ, তিলককে সার্টিফিকেট শাস্ত্রীর, আইপিএলের সেরা ৫ খবর এক ঝলকে

IPL 2023: এদিকে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্য়ালস। এক নজরে সেরা পাঁচ আইপিএলের খবরের এক ঝলক

কলকাতা: আইপিএলে গতকাল নিজেদের প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটো ম্যাচে হারতে হয়েছে রোহিত বাহিনীকে। অবশেষে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় রোহিত ব্রিগেড। অন্যদিকে ওয়ার্নার বাহিনী হারের হ্যাটট্রিক করল। এদিকে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্য়ালস। এক নজরে সেরা পাঁচ আইপিএলের খবরের এক ঝলক -

আজ চেন্নাই বনাম রাজস্থান

আইপিএলে আজ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনি বনাম সঞ্জু স্যামসন দ্বৈরথ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই। সেই ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছিল তাদের। তবে পরের ২টো ম্যাচেই টানা জয় ছিনিয়ে নেয় তারা। লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পায় সিএসকে শিবির। অন্যদিকে রাজস্থান তাদের প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে জয় পেয়েছিল। এরপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে ফের জয় পায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

তিলককে সার্টিফিকেট শাস্ত্রীর

আরসিবির বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৯ বলে ৪১ রানের জয়সূচক ইনিংস খেলেন তিলক ভার্মার। এবার এই বাঁহাতি ব্যাটারকে সার্টিফিকেট দিচ্ছেন রবি শাস্ত্রী।  তিনি বলছেন, ''তিলকের ব্য়াটিং যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমি খুব অবাক হব যদি দেখি আগামী ৬-৮ মাসের মধ্যে এই ছেলেটা দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে না খেলে তো। তিলকের বয়স মাত্র ২০। এই বয়সেই ও যে পরিণতবোধ দেখিয়েছে তা অসাধারণ। মিডল অর্ডারে তফাৎ গড়ে দিতে পারে।''

লিটনের জন্য সুখবর

লিটন দাসকে আরও বেশি দিন কলকাতা শিবিরের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ''আমাদের থেকে বাড়তি দু’দিন ছুটি চেয়েছিল লিটন। মনে হয় ও ৫ তারিখ ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে। লিটনকে ছুটি দিতে রাজি হয়েছি আমরা। তবে মুস্তাফিজুর রহমান ঠিক সময়েই দলের সঙ্গে যোগ দেবে।'' অর্থাৎ ৪ মে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে কলকাতার জার্সিতে নামতে পারবেন লিটন।

ইতিহাস গড়তে চলেছেন ধোনি

আজ রাজস্থানের বিরুদ্ধে মাঠে নেমেই ইতিহাস গড়তে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৮ সাল থেকে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। আজকের ম্য়াচে নামার সঙ্গে সঙ্গেই হলুদ জার্সিতে ২০০ তম ম্যাচে নেতৃত্ব দিতে নামতে চলেছেন ক্যাপ্টেন কুল। প্রথম ক্রিকেটার হিসেবে যে কোনও একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ ম্যাচে নেতৃত্ব দিতে নামবেন এমএসডি। 

ম্যাচ জিতেই রীতিকার সঙ্গে ভিডিও কলে কথা রোহিতের

টুর্নামেন্টে নিজেদের প্রথম ২ ম্যাচই হেরেছে দল। এরপর গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের পরই স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে ভিডিও কলে কথা বললেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

সেরা শিরোনাম

Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget