এক্সপ্লোর

IPL 2023 Points Table: দিল্লির আশা শেষ, ছয়ে উঠে এল মুম্বই, পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?

IPL 2023: পয়েন্ট টেবিলে ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।

কলকাতা: অন্তত ১১ ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল। অবশেষে প্লে অফের দৌড় থেকে প্রথম দল হিসাবে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। দিল্লিকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পাঞ্জাব কিংস।

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ২৭ রানে হেরে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবু আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত। বাকি ২ ম্যাচের একটি জিতলেই প্লে অফ নিশ্চিত গুজরাতের। এমনকী, ২ ম্যাচ হেরে গেলেও প্লে অফে পৌঁছে যেতে পারেন তাঁরা।

১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি ২ ম্যাচের একটি জিতলেই প্লে অফে পৌঁছে যাওয়ার কথা সিএসকে-র। রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছেন মহেন্দ্র সিংহ ধোনিরা।

গুজরাত টাইটান্সকে (MI vs GT) ২৭ রানে হারিয়ে আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রইল মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে লখনউ। বাকি ২ ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন ক্রুণাল পাণ্ড্যরা।

দুই দল রয়েছে ১২ পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। ১০ পয়েন্টে রয়েছে দুই দল। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। তারা রয়েছে পাঁচ নম্বরে। বাকি দুই ম্যাচ জিততেই হবে সঞ্জু স্যামসনদের।

পাঞ্জাবেরও ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে থাকায় ছয়ে রয়েছে প্রীতি জিন্টার দল। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে সাত নম্বরে। বাকি তিন ম্যাচ জিতলেই প্লে অফে চলে যাবেন বিরাট কোহলিরা।

১২ ম্যাচে ১০ পয়েন্টে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আটে রয়েছে কেকেআর। শেষ ২ ম্যাচের দুটি জিতলে প্লে অফের দরজা খুলতে পারে নাইটদের সামনে। তবে রান রেট ভাল রাখতে হবে। তার জন্য বড় ব্যবধানে জয় চাই। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের ওপর। 

১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস দশে। শেষ দুই ম্যাচ জিতলেও ১২ পয়েন্টে পৌঁছবেন ডেভিড ওয়ার্নাররা। তাঁদের প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই নেই।

শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে কাদের কপালে?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget