এক্সপ্লোর

IPL 2023: ১০ টা বছর পার, জমা বরফ আজও গলেনি...

Gautam Gambhir vs Virat Kohli: একজন প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম বিশ্বসেরা ব্য়াটার। দ্বিতীয়জন ভারতের ২ বারের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

লখনউ: ক্রিকেট নাকি জেন্টালম্য়ান গেম। আদৌ কি? আর যদি তাইই হয়। তবে এই ছবিগুলো তো অন্য কথা বলছে। গতকাল আরসিবি বনাম লখনউ ম্যাচে যাঁরা নজর রেখেছিলেন তাঁরা প্রত্যেকে ইতিমধ্যেই সাক্ষী থেকেছেন এই দৃশ্যের। ম্যাচের পর নিয়ম, ২ দলের ক্রিকেটাররা সৌজন্যমূলক করমর্দন করবেন। মাঠের লড়াই মাঠেই ফেলে ভ্রাতৃত্বের বার্তা দেবেন। কিন্তু একানা স্পোর্টস সিটি সোমবার ম্যাচর পর যেন আরও গরমাগরম হয়ে গেল। হাত মেলাতে গিয়ে রীতিমতো বাদানুবাদে জড়ালেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। একজন প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম বিশ্বসেরা ব্য়াটার। দ্বিতীয়জন ভারতের ২ বারের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। দেশের ক্রিকেট জগতের ২ তারকার এমন তু তু মে মে..অবশ্য এই প্রথম নয়, এর আগেও উদাহরণ রয়েছে। 

আরসিবির হয়ে খেলছেন কোহলি। অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টস দলের মেন্টর গৌতম। ঘরোয়া ক্রিকেটে ২ জনেই দিল্লির হয়ে খেলছেন। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি যেদিন হাঁকিয়েছিলেন বিরাট, সেদিন ম্যাচের সেরার পুরস্কার নিজে পেয়েও কোহলির হাতেই তুলে দিয়েছিলেন গম্ভীর। গোটা দেশ দেখেছিল অনুজের প্রতি অগ্রজের ভালবাসার নিদর্শন। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন ২ জন। যদিও গলা বরফ ধীরে ধীরে জমতে শুরু করল। সালটা ২০১৩। আরসিবি বনাম কেকেআর ম্যাচ। সেই ম্যাচেই আউট হওয়ার পর তৎকালীন কেকেআর অধিনায়ক গম্ভীরের দিকে তেড়ে গিয়েছিলেন বিরাট। হাতাহাতি হতে হতেও শেষ পর্যন্ত পরিস্থিত সামাল দিয়েছিলেন মাঠে উপস্থিত কেকেআরের বাকি প্লেয়াররা। এরপর আর বরফ গলেনি। গম্ভীর ঘনিষ্ঠ অনেকের বক্তব্য যে পারফরম্যান্স থাকা সত্ত্বেও বিরাট একটা সময় নিজের কতৃত্ব খাটিয়ে বাঁহাতি ওপেনারকে দলে জায়গা পেতে দেননি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন সময়ে কোহলির খারাপ পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন গম্ভীরও। তবে এবারের আইপিএল যেন সবকিছুকে ছাপিয়ে গেল।

চলতি আইপিএলে লখনউ-আরসিবি ম্যাচের প্রথম সাক্ষাতে জয় ছিনিয়ে নিয়েছিল কে এল রাহুলের দল। সেদিন মুখে আঙুল দিয়ে 'চুপ' করার ইঙ্গিত দেখিয়ে বিরাটকে কিছু বলতে চেয়ছিলেন গম্ভীর। প্রথম পর্বের হারের পাল্টা জবাব দিতে গিয়ে গতকাল মাঠে নিজের চেনা মেজাজে দেখা দেন প্রাক্তন আরসিবি অধিনায়কও। লখনউয়ের উইকেট যতবার পড়ছিল, ততবার তিনি ডাগ আউটের দিতে তাকিয়ে আঙুল দিয়ে মুখ বন্ধ রাখার ইঙ্গিত দেখান। নিশানা যে গৌতম গম্ভীর, তা বলার অপেক্ষা রাখে না। 

এই ঘটনার যদিও অনেকগুলো পার্শ্বচরিত্রও রয়েছেন। লখনউয়ের নবীন উল হক, অমিত মিশ্রার সঙ্গেও মাঠে কথা কাটাকাটি হয় বিরাটের। এরপর কাইল মায়ের্সও কিছু বলার চেষ্টা করেন বিরাটকে ম্যাচের শেষে। পরিস্থিতি ক্রমেই অস্বাভাবিক হয়ে যায়। ২ দলের প্লেয়ারা এগিয়ে আসেন। গম্ভীর ও বিরাট একে অপরের দিকে তেড়ে যান। আত্মপক্ষ সমর্থনে বাকবিতণ্ডায় জড়ান। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়া মুহূর্তের মধ্যে ট্রেন্ডিংও হয়ে যায়। 

এত বড় টুর্নামেন্টে এভাবে ২ সিনিয়র প্লেয়ারের বাদানুবাদ কোনওভাবেই ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন হতে পারে না। তাই বিরাট ও গম্ভীর ২ জনকেই শাস্তি দেওয়া হল শেষ পর্যন্ত। আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার জন্য ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে ২ জনেরই। পাশাপাশি আফগান ক্রিকেটার নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে। সবই তো হল, কিন্তু যা হল তা কি আদৌ কাম্য ছিল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী

ভিডিও

Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget