এক্সপ্লোর

ফিরবে KL Rahul-র ফর্ম ? Lucknow Super Giants কি ঘরে তুলবে এবারের IPL ? দেখে নিন লখনউয়ের শক্তি-দুর্বলতা

IPL 2023 : কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, ক্রুণাল পাণ্ড্য, দীপক হুডা সমৃদ্ধ লখনউ ব্রিগেড ধারে-ভারে এবারে ঠিক কেমন ? শক্তি-দুর্বলতার বিচারে কেমন হয়েছে তাদের স্কোয়াড।

লখনউ : শেষল্যাপে খেতে হয়েছিল ধাক্কা। আইপিএলের প্রথম মরসুমে খেলতে নেমেই অবশ্য প্লে-অফে স্থান করে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গতবার এলিমিনেটরে হেরে কে এল রাহুল ব্রিগেডকে নিতে হয়েছিল বিদায়। এবারে কি খেতাব পর্যন্ত পৌঁছতে পারবে তারা ? কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, ক্রুণাল পাণ্ড্য, দীপক হুডা সমৃদ্ধ লখনউ ব্রিগেড ধারে-ভারে এবারে ঠিক কেমন ? শক্তি-দুর্বলতার বিচারে কেমন হয়েছে তাদের স্কোয়াড। চলুন দেখে নেওয়া যাক।

শক্তি-লখনউ শিবিরের ব্যাটিং বিভাগের মূল শক্তি কেএল রাহুল (KL Rahul)। কাপতান কেএল আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই কাঙ্খিত ছন্দে নেই অবশ্য। তবে আইপিএলের মঞ্চে রাহুলের পারফরম্যান্স চোখধাঁধানো। গত পাঁচ আইপিএলে একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রত্যেকবার ৫০০-র বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকে। গত আইপিএলে ১৫ ইনিংসে ৬১৬ রান করেছিলেন রাহুল। হাঁকিয়েছিলেন দুটো শতরানও। কেএল রাহুল ছাড়াও কুইন্টন ডি কক, দীপক হুডা, নিকোলাস পুরাণ সমৃদ্ধ দুরন্ত টপ অর্ডার। কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ার ও মেন্টর হিসেবে রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) অন্যতম সফল অধিনায়ক গৌতম গম্ভীর। 

দুর্বলতা-লখনউ ব্রিগেডের চিন্তার প্রধান জায়গা তাদের ভারতীয় পেস বিভাগ। মণীশ পাণ্ডে না থাকায় টপ ফাইভের মধ্যে তিন বিদেশি ব্যাটারকে লখনইয়ের সুযোগ দেওয়ার সম্ভাবনাই বেশি। যার জেরে বোলিং অপশনে একজনকে মাত্র খেলাতে পারবে তারা। পেস বোলিং বিভাগে মূলত ভারতীয়দের ওপর আস্থা রাখছে তারা। যেখানে আবেশ খান ও মহসিন খানের ওপরেই ভরসা করতে হবে লখনউ ফ্র্যাঞ্চাইজিকে। আইপিএলের অভিষেকে মহসিন ভাল বোলিং করলেও চোট থেকে ফেরার পথে খুব বেশি ম্যাচ খেলার মধ্যে তিনি নেই। সঙ্গে খানিক চিন্তায় রাখতে পারে আবেশের ফর্ম। তবে তাদের কিছুটা ভরসার জায়গা ব্রিটিশ পেসার মার্ক উড।

এক্স ফ্যাক্টর-লখনউ ব্রিগেডের এক্স ফ্যাক্টর হতে পারেন ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya)। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্সের রেশ তিনি গতবারের আইপিএলে অবশ্য মেলে ধরতে পারেননি অল স্পিন-অলরাউন্ডার। ১৪ ম্যাচে ১৮৩ রান করেছিলেন ও ১০ উইকেট তুলে নিয়েছিলেন। আইপিএলে মোট ৯৮ ম্যাচে ১৩২৬ রান রয়েছে ক্রুণালের ঝুলিতে। পাশাপাশি ৬১ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ইনিংসের শেষ পর্বে নেমে ঝোড়ো ইনিংস খেলা হোক বা দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দেওয়ানো। ক্রুণাল হয়ে উঠতে পারেন লখনউ ব্রিগেডের এক্স ফ্যাক্টর। 

গেম চেঞ্জার-কে এল রাহুল। আইপিএলে (IPL) ১০৯ ম্যাচে ৩৮৮৯ রান। ৪ টি সেঞ্চুরি। ৩১ টি হাফ সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েকমাস খারাপ ছন্দে রয়েছেন। বাদ পড়তে হয়েছে জাতীয় দল থেকেও। কাপতান কেএলের কাছে তাই আইপিএলের মঞ্চ নিজেকে ফের মেলে ধরার অন্যতম সেরা সুযোগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেকে মেলে ধরতে যে কে এল রাহুল মুখিয়ে থাকবেন, তা বলাই যায়। পাশাপাশি আইপিএলের মঞ্চে লখনউ কীরকম পারফর্ম করে, সেটা অনেকাংশে নির্ভর করে থাকবে কে এল রাহুলের ওপরেই। 

দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরের বিরুদ্ধে জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করেছে লখনউ সুপারজায়ান্টস। ঘরের মাঠে তারা কেমন পারফরম্যান্স মেলে ধরে তার ওপর অনেকটা নির্ভর করবে লখনউয়ের এবাবের অভিযান। লখনউকে কি এবারের আইপিএলের দাবিদার মনে করছেন ? রাহুল ব্রিগেড নিয়ে আপনাদের মতামত জানান কমেন্টে। সঙ্গে আইপিএলের (IPL)হাঁড়ির খবর, সব দল-ম্যাচের চুলচেরা বিশ্লেষণ নিয়ে হাজির হব আমরা। নজর রাখুন এবিপি লাইভে। 

আরও পড়ুন- অধিনায়ককে হারানোর ধাক্কা সামলাতে পারবেন নাইটরা? কে হতে পারেন কেকেআরের তুরুপের তাস?

সেরা শিরোনাম

Argentina Football Team: ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
Manchester United: ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget