এক্সপ্লোর

IPL 2023: ফাইনালের আগে খোশমেজাজে সিএসকে শিবির, বিমানে চাহার দম্পতির ক্যামেরাবন্দি ধোনি

IPL 2023: সিএসকের সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা মুহূর্তেই ভাইরালও হয়।

চেন্নাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই আইপিএলের (IPL 2023) খেতাবি লড়াইয়ে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (GT vs CSK) একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচ খেলার উদ্দেশে ইতিমধ্যেই চেন্নাই থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছে হলুদ ব্রিগেড। যে কোনও টুর্নামেন্টের ফাইনালেই বাড়তি চাপ থাকেই। কিন্তু ম্যাচের আগে একেবারে খোশমেজাজে সিএসকে।

আমদাবাদগামী ফ্লাইটেই চাহার দম্পতির ক্যামেরায় বন্দি হলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ফ্লাইটে দীপক চাহার (Deepak Chahar) ও তাঁর স্ত্রী জয়া (Jaya Chahar) ফ্লাইটে বেশ খোশমেজাজেই আড্ডা দিচ্ছিলেন। তাঁদের সামনেই দাঁড়িয়ে ছিলেন ধোনি। 'থালা'-কে দেখার পরেই তাঁর একটি ভিডিও করেন চাহার। সেই ভিডিওটিতে ধোনিকে চাহার দম্পতির দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখা যায়। গোটা ঘটনাটির ভিডিও সিএসকের সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়। ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরালও হয়।

 

প্রসঙ্গত, দীপক ও জয়া উভয়ের সঙ্গেই ধোনির সম্পর্ক মিষ্টিমধুর। মাহির পরামর্শেই দীপক তাঁর বর্তমান স্ত্রী জয়াকে আইপিএল চলাকালীনই বিয়ের প্রস্তাব দেন। মাঠে একাধিকবার ধোনি ও দীপকের যুগলবন্দি সিএসকে-কে সাফল্য এনে দিয়েছে। মাঠের বাইরেও তাঁদের সম্পর্কের সমীকরণ বোঝানোর জন্য এই ভিডিওটিই যথেষ্ট।

প্রথম কোয়ালিফায়ার জিতে অনেক আগেই ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে সিএসকে। তাঁরা ঘরের মাঠেই গুজরাতের বিরুদ্ধে ১৫ রানে জয় পায়। গুজরাত দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬২ রানের বড় ব্যবধানে জয় পায়ে ফাইনালে পৌঁছয়। এবার রবিবাসরীয় ফাইনালে গুজরাতের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দল একে অপরের মুখোমুখি হবে। খেতাবি লড়াইয়ে কে, কাকে টেক্কা দেন সেই দিকে থাকবে নজর।

ষোড়শ আইপিএলের শুরুটা হয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। ৭৩টি ম্যাচের পর সেই একই স্টেডিয়ামে এই দুই দলই আবার খেতাবি লড়াইয়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে। পয়েন্ট তালিকা হোক বা পারফরম্যান্স, এই দুই দলই গোটা আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তাই দুই দলকে ফাইনালে দেখে তেমন কেউই অবাক হবেন না।    

আরও পড়ুন: রোজ একই সময়ে মাথায় ব্যথা হয় ? কোন গুরুতর রোগের ইঙ্গিত ?

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget