এক্সপ্লোর

IPL 2023: পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে শামি, রশিদের ঝুলিতেও সমসংখ্যক উইকেট

IPL 2023, Purple Cap: মহম্মদ শামি আইপিএলে গুজরাত শিবিরের স্ট্রাইক বোলার। এখনও পর্যন্ত এবারের আইপিএলে মোট ১৩টি ম্যাচ খেলে শামি ২৩ উইকেট নিয়েছেন।

কলকাতা: আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে প্লে অফে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স। আর এই দলের ২ প্রধান বোলিং অস্ত্রই এবারের আইপিএলে পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে সবার আগে রয়েছে। শীর্ষে রয়েছেন এখনও  মহম্মদ শামি (Mohammed Shami)। আইপিএলের (IPL 2023) পার্পল ক্য়াপ জয়ের দৌড়ে শীর্ষে চলে গেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। গুজরাত টাইটান্স তাদের শেষ ম্য়াচ খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে। সেই ম্য়াচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার। জাতীয় দলের অভিজ্ঞ পেসার শামি আইপিএলে গুজরাত শিবিরের স্ট্রাইক বোলার। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত এবারের আইপিএলে মোট ১৩টি ম্যাচ খেলেছেন শামি। তিনি ঝুলিতে পুরে নিয়েছেন ২৩ উইকেট।

শামির আইপিএল দলের সদস্য রশিদ খানও রয়েছেন। তাঁর ঝুলিতেও রয়েছে সমসংখ্যক উইকেট। ১৩ ম্যাচে ২৩ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন গুজরাত টাইটান্সের লেগস্পিনারও। তবে ইকনমি রেটে শামির থেকে পিছিয়ে রয়েছেন রশিদ। তাই পার্পল ক্যাপ এই মুহূর্তে শামির ঝুলিতেই রয়েছে। ভারতীয় পেসার ৭.৫৪ ইকনমি রেটে বোলিং করেছেন। অন্যদিকে রশিদ খানের ইকনমি রেট ৭.৯৬।

অন্য়দিকে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্য়ালসের এই লেগস্পিনার ১৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যা চলতি আইপিএলে তাঁর নিজের সেরা স্পেল। 

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। তিনি এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ১২ ম্যাচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ১৯ উইকেট। চাওলা সব ম্যাচেই একাদশে খেলেন না। কখনও কখনও তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও ব্য়বহার করছে চলতি মরসুমে। আর সেই সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি।

পঞ্চম স্থানে রয়েছেন ২ জন। চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে ও বরুণ চক্রবর্তী। ২ জনেই ১৩ ম্যাচে ১৯টি করে উইকেট নিয়েছেন। সুনীল নারাইন চলতি মরসুমে ফর্মে নেই। ফলে বরুণ চক্রবর্তীর ওপরই একটু বেশিই নির্ভরশীল কেকেআর

বরুণ চক্রবর্তীর সামনে শেষ ম্যাচে সুযোগ থাকছে নিজের উইকেট সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার। ইডেনে ঘরের মাঠে খেলতে নামবে কেকেআর। লখনউয়ের বিরুদ্ধে সেই ম্য়াচে নামবে নাইটরা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget