এক্সপ্লোর

IPL 2023: পার্পল ক্যাপ জয়ের দৌড়ে রশিদকে টেক্কা দিয়ে শীর্ষে শামি, তালিকায় আর কে কে?

IPL 2023, Purple Cap: আইপিএলে গুজরাত শিবিরের স্ট্রাইক বোলার। এখনও পর্যন্ত এবারের আইপিএলে মোট ১৩টি ম্যাচ খেলেছেন শামি। তিনি ঝুলিতে পুরে নিয়েছেন ২৩ উইকেট। 

কলকাতা: আইপিএলের (IPL 2023) পার্পল ক্য়াপ জয়ের দৌড়ে শীর্ষে চলে গেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে ম্য়াচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তালিকায় শীর্ষে উঠে এলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার। জাতীয় দলের অভিজ্ঞ পেসার শামি আইপিএলে গুজরাত শিবিরের স্ট্রাইক বোলার। এখনও পর্যন্ত এবারের আইপিএলে মোট ১৩টি ম্যাচ খেলেছেন শামি। তিনি ঝুলিতে পুরে নিয়েছেন ২৩ উইকেট।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স। সেই ম্যাচেও দুর্দান্ত সাফল্য পান শামি। নিজের ৪ ওভারের কোটায় মাত্র ২০ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। সানরাইজার্স ওপেনার আনমোলপ্রীত সিংহকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন শামিই। এরপর কমলা জার্সিধারীদের অধিনায়ক এইডেন মারক্রামকেও ফিরিয়ে দেন শামি। শেষে রাহুল ত্রিপাঠী ও ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা হেনরিচ ক্লাসেনকেও ফিরিয়ে দেন শামি। মোহিত শর্মাও গতকাল ৪টে উইকেট নেন। পেস বোলার জুটিই সানরাইজার্সের ব্যাটিং লাইন আপের আটজনকে ফিরিয়ে দেন গতকাল।

এদিকে রশিদ খান গতকালের ম্যাচের আগে পর্যন্ত শীর্ষে ছিলেন। তিনিও ২৩ উইকেট দখল করেছেন ১৩ ম্যাচ খেলে। কিন্তু গতকালের ম্যাচে একটিও সাফল্য পাননি এই আফগান লেগি। নিজের ৪ ওভারে ২৮ রান খরচ করেন তিনি। তবে এই মুহূর্তে পার্পল ক্যাপ জয়ের দৌড়ে প্রথম ২ জন বোলারই গুজরাত টাইটান্সের।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্য়ালসের এই লেগস্পিনার ১৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যা চলতি আইপিএলে তাঁর সেরা পারফরম্যান্স। 

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। তিনি এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ১২ ম্যাচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ১৯ উইকেট। চাওলা সব ম্যাচেই একাদশে খেলেন না। কখনও কখনও তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও ব্য়বহার করছে চলতি মরসুমে। আর সেই সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি।

পঞ্চম স্থানে রয়েছেন ২ জন। চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে ও বরুণ চক্রবর্তী। ২ জনেই ১৩ ম্যাচে ১৯টি করে উইকেট নিয়েছেন। সুনীল নারাইন চলতি মরসুমে ফর্মে নেই। ফলে বরুণ চক্রবর্তীর ওপরই একটু বেশিই নির্ভরশীল কেকেআর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget