এক্সপ্লোর

IPL 2023: 'ব্লাইন্ডফোল্ড চ্যালেঞ্জ'-এ বন্ধু ছেত্রীকে চিনতেই পারলেন না কোহলি, কী হল তারপর?

RCB: ছেত্রীকে 'গতিময় অলরাউন্ডার' হিসাবে ব্যাখা করলে সঙ্গে সঙ্গেই তাঁকে চিনতে পারেন বিরাট।

নয়াদিল্লি: ক্রিকেট মাঠে বিরাট কোহলির (Virat Kohli) আগ্রাসন সম্পর্কে সকলেই অবগত। তবে মাঠের বাইরে বিরাট কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। বিরাটকে মাঠের বাইরে প্রায়শই না না ভিডিতে মজার মজার কাণ্ডকারখানা করতে দেখা যায়। এবার আরসিবির পোস্ট করা একটি ভিডিওতে কোহলিকে 'ব্লাইন্ডফোল্ড চ্যালেঞ্জ' অর্থাৎ চোখবাঁধা অবস্থায় মানুষজনকে চেনার এক মজাদার খেলা খেলতে দেখা যায়।

'ব্লাইন্ডফোল্ড চ্যালেঞ্জ'

আরসিবির তরফে কোহলির এই চ্যালেঞ্জের ভিডিওটি পোস্ট করা হয়। যেখানে তিনি খুব সহজেই ফাফ ডুপ্লেসিকে সঠিকভাবে চিনে নেন। ডুপ্লেসির ডান হাতের ঘড়ি এবং ট্যাটুর সুবাদেই তাঁকে চিনতে পারেন কোহলি। তবে তিনি কিন্তু প্রথমে দীনেশ কার্তিককে চিনতে পারেননি। কার্তিককে তিনি মহম্মদ সিরাজের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন বটে, তবে পরে তাঁর দাঁড়ির মাধ্যমে কার্তিককে চিনতে পারেন বিরাট। সিরাজকে তাঁর হাতঘড়ির ফলে চিনে নেন আরসিবির তারকা ক্রিকেটার। কিন্তু গুগলিটা আসে শেষবেলায়।

কোহলির সামনে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) আনা হয়। ছেত্রীকে প্রথমে এক অল্পবয়সি ছেলে বলে ভুল করেন বিরাট। ছেত্রীর বিবরণে কোহলি তাঁকে ছোট চুলের এক অল্পবয়সি ছেলে বলে মনে করেন। তবে পরবর্তীতে কোহলিকে ছেত্রীর বিষয়ে হালকা ইঙ্গিত দেওয়া হয়। অবশ্য ছেত্রীকে 'গতিময় অলরাউন্ডার' হিসাবে ব্যাখা করলে সঙ্গে সঙ্গেই তাঁকে চিনতে পারেন বিরাট। ছেত্রীকে চিনতে পেরেই হাসিতে ফেটে পড়েন কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও ছেত্রী, দুইজনেই খুব ভাল বন্ধু। এই ভিডিওতেও তাঁদের সম্পর্কের সমীকরণ খুবই স্পষ্ট।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by PUMA India (@pumaindia)

ধোনির ক্লাস

তিনি মাঠের কিংবদন্তি। মাঠের বাইরেও যে কতটা অমায়িক, বিরাট কোহলি (Virat Kohli) থেকে শুরু করে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), সকলেই তা একবাক্যে মেনে নেন। যিনি জুনিয়র ক্রিকেটারদের পাশে সব সময় দাঁড়িয়ে পড়েন মহীরূহের মতো।

সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবার ক্লাস নিলেন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) ক্রিকেটারদের। এবং সেটাও মাঠের লড়াইয়ে হায়দরাবাদকে হারিয়ে উঠে। ধোনির সঙ্গে কথা বলতে রীতিমতো ভিড় জমিয়ে ফেলেন হায়দরাবাদ ক্রিকেটারেরা। দেখা যায়, সানরাইজার্স হায়দরাবাদের ১১ জন ক্রিকেটার হাডল করে দাঁড়িয়ে রয়েছেন ধোনির চারপাশে। বিজয়ী অধিনায়ক তাঁদের হাত নেড়ে বিভিন্ন জিনিস বোঝাচ্ছেন। দেখে বোঝার উপায় নেই, মাঠে তাঁরা প্রতিপক্ষ ছিলেন। বরং ধোনি যেন তরুণদের মেন্টর।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। চেন্নাই সুপার কিংসও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, এই মাস্টারক্লাসে উপস্থিতির সংখ্যা একশো শতাংশ। উমরন মালিক থেকে শুরু করে আব্দুল সামাদ - হায়দরাবাদের তরুণ ক্রিকেটারেরা মনোনিবেশ করলেন ক্যাপ্টেন কুলের ক্লাসে।

আরও পড়ুন: ঈদ উদযাপন শামি-রশিদদের, ইফতারে হাজির হার্দিকও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget