এক্সপ্লোর

IPL 2023: 'নিঃস্ব করেছ আমায়..', হয়ত একাই গুনগুন করছেন যশ

KKR vs GT: এখনও সেই বিভীষিকার থেকে বেরোতে পারেননি হয়ত। ইডেনে আগামীকাল কেকেআরের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে গুজরাত টাইটান্স।

কলকাতা: গতবার আইপিএলে ভাল পারফরম্যান্সের পর জাতীয় দলেও ডাক পেয়েছিলেন তিনি। সেবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবারও এসেছেন। তবে এবারের কারণটা নিজেও ভুলতে চাইবেন যশ নিজেই। একটা ওভার তাঁর জীবনে যেন আঁধার এনে দিয়েছে। এখনও সেই বিভীষিকার থেকে বেরোতে পারেননি হয়ত। ইডেনে আগামীকাল কেকেআরের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে গুজরাত টাইটান্স। তার আগে এদিন ইডেনে এবিপি লাইভের ক্যামেরা খোঁজার চেষ্টা করছিল যশকে। তিনি এলেন, চুপচাপ অনুশীলন সারলেন...নিঃশব্দে বেরিয়ে গেলেন মাঠ থেকে। প্রয়াত আয়ুব বাচ্চুর বিখ্যাত গান নিঃস্ব করেছ আমায়...গানটা যশ শোনেননি। শুনতে হয়ত আজ এভাবেই নিজের পরিস্থিতিকে মেলাতে পারতেন। 

কিছুদিন আগেই গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য জানিয়েছিলেন যে যশ নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন সেই ম্যাচের পর। তাঁর ওজনও নাকি ৭-৮ কেজি কমে গিয়েছে। এদিন যদিও অনুশীলনে এলেন তিনি। কিছুক্ষণ স্ট্রেচিংয়ের পর হালকা বলও করলেন। কোচ আশিস নেহরা নেটে কাছে গিয়ে কিছুক্ষণ যশের সঙ্গে কথাও বললেন। মাঠের একধারে গুজরাতের অনুশীলন তো আরেকধারে নাইটরা তখন অনুশীলন সারছে। সেখানে যদিও এদিন আসেননি রিঙ্কু। যশ কি একবারও খুঁজছিলেন তাঁকে? রিঙ্কু আগামীকালের ম্য়াচে খেলবেন, কিন্তু যশ হয়ত খেলবেন না।  

যদিও এদিন সাংবাদিক বৈঠকে এসে গুজরাত টাইটান্সের উইকেট কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা বলে গেলেন যে, ''যশ এখন মানসিকভাবে সুস্থই আছে। তাঁর শরীর আগে থেকেই খারাপ ছিল। পারফরম্যান্সের জন্য আলাদা করে কিছু প্রভাব পড়েনি। তবে দল ওর পাশে সবসময় রয়েছে।''

যশ আবার কবে মাঠে ফিরবেন জানা নেই। তবে এদিন যখন মাঠ ছাড়ছেন কয়েকজন ক্যামেরাম্যান তাঁর ছবি নেওয়ার চেষ্টা করছিলেন। যশ তড়িঘড়ি ড্রেসিংরুমে ঢুকে গেলেন। হয়ত বাইরের দুনিয়ার থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন যশ। ২২ গজে নিজের পারফরম্যান্স দিয়েই কামব্যাকের অপেক্ষা করছেন এই পেসার।

দেশে ফিরলেন লিটন

 কেকেআরের তরফে জানানো হয়েছে, পরিবারে কোনও অসুস্থতা সংক্রান্ত আপদকালীন পরিস্থিতি (মেডিক্যাল এমার্জেন্সি) তৈরি হওয়ায় দেশে ফিরে গিয়েছেন লিটন। কবে ফিরবেন, কিছু জানাননি।

এবারের আইপিএলে একটিই ম্যাচ খেলেছিলেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে জঘন্য শট খেলে আউট হয়েছিলেন। বড় রান পাননি। উইকেটের পিছনেও সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন। যা নিয়ে কেকেআর শিবিরেও প্রবল সমালোচনা হয়েছিল। বলা হয়েছিল, ব্রেন ফেড হয়েছে লিটনের। তারপর থেকে তিনি প্রথম একাদশের বাইরে।

 

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget