এক্সপ্লোর

আইপিএল: রাজস্থানকে ৬ উইকেটে হারাল কলকাতা

কলকাতা:  আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে ১৪২ রান করে রাজস্থান। জবাবে ২ ওভার বাকি থাকতেই জলের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় নাইটরা। এই জয়ের সুবাদে কোয়ালিফায়ারে যাওয়ার রাস্তা খুলে রাখল কেকেআর। মঙ্গলবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। শুরুটা দুর্দান্ত করে দুই ওপেনার রাহুল ত্রিপাঠি (১৫ বলে ২৭) ও জোস বাটলার (২২ বলে ৩৯)। মাত্র ৩.২ ওভারেই দলের ৫০ রান তুলে নেন এই দুই ব্যাটসম্যান। প্রথম উইকেটে ওঠে ৬৩ রান। কিন্তু, এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে রাহানে-বাহিনী। ঘরের মঠে বিপক্ষকে চেপে ধরেন কেকেআর-এর স্পিনাররা। বিশেষ করে উল্লেখ করতে হবে কুলদীপ যাদবের কথা। এদিন দুরন্ত ফর্মে ছিলেন তিনি। চার ওভারে ২০ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। এছাড়া, আন্দ্রে রাসেল ও প্রসিধ কৃষ্ণ নেন ২টি এবং একটি করে উইকেট দখল করেন শিবম মাভি ও সুনীল নারিন। কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভারেই ১৪২ রানে অল আউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। জবাবে, ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু দেন নারিন। প্রথম চার বলে ২টি চার ও ২ ছয় মেরে ২০ রান তুলে নেন। কিন্তু দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান তিনি (৭ বলে ২১)। তিন নম্বরে নামেন উথাপ্পা। কিন্তু, তাঁর খারাপ ফর্ম অব্যাহত রয়েছে। ৪ রান করেই ফিরে যান তিনি। এরপর নীতীশ রাণার সঙ্গে দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান ওপেনার ক্রিস লিন। এদিন তিনি ৪৫ রান করেন। রানা করেন ২১। এই দুজন আউট হলে, জয় নিশ্চিত করেন অধিনায়ক কার্তিক (৩১ বলে অপরাজিত ৪১) এবং আন্দ্রে রাসেল (৫ বলে ১১)। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে কেকেআর।

সেরা শিরোনাম

IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget