এক্সপ্লোর

MI on Lasith Malinga:লাসিথ মালিঙ্গার বিদায়বেলায় আবেগবিহ্বল বার্তা মুম্বই ইন্ডিয়ান্সের

তাঁর এই বক্তব্য থেকে পরিষ্কার, খুব শীঘ্রই তাঁকে বোলিং কোচের ভূমিকায় দেখা যেতে পারে। এরইমধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স এই চ্যাম্পিয়ন বোলারকে আবেগপূর্ণ বিদায়বার্তা জানিয়েছে।

মুম্বই: সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার মঙ্গলবার তাঁর জুতো জোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অবসরের এই সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে লাসিথ মালিঙ্গা বলেছেন, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার এই যাত্রাপথে যাঁরা সমর্থন  দিয়ে এসেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলিতে আমি আমার অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের মধ্যে সঞ্চারিত করতে চাই। 

তাঁর এই বক্তব্য থেকে পরিষ্কার, খুব শীঘ্রই তাঁকে বোলিং কোচের ভূমিকায় দেখা যেতে পারে। এরইমধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স এই চ্যাম্পিয়ন বোলারকে আবেগপূর্ণ বিদায়বার্তা জানিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স অভিনব উপায়ে মালিঙ্গাকে বিদায়বার্তা জানিয়েছে। তারা ট্যুইটারে মালিঙ্গার একটি ছবি শেয়ার করেছে, সেখানে তাঁকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন কায়রন পোলার্ড। 

Lasith Malinga Retirement: "এবার আমার জুতোগুলি বিশ্রাম নেবে", অবসর ঘোষণা মালিঙ্গার

এই ছবি শেয়ার করে মুম্বই ইন্ডিয়ান্স লিখেছে, ব্যাটসম্যানদের গোড়ালিতে মারাত্মক ইয়র্কার আছড়ে ফেলা থেকে কাঁধে বসা, মালি টি ২০ ক্রিকেটে সমস্ত কিছুই অর্জন করেছেন। টি ২০ ক্রিকেটকে তিনি বিদায় জানালেন। আমাদের তাঁকে শুধু একটা কথাই বলার আছে, তোমাকে ধন্যবাদ, মালি। 

RCB Covid19 Initiative: আইপিএলে কেকেআরের বিরুদ্ধে লাল নয়, নীল জার্সিতে নামছেন কোহলিরা, কারণ জানাল আরসিবি

রেকর্ড পাঁচবার আইপিএলে মুম্বইয়ের চ্যাম্পিয়ন হওয়ায় ক্ষেত্রে অন্যতম কারিগর মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে চমকপ্রদ পারফরম্যান্স রয়েছে মালিঙ্গার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৭০ টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রহের রেকর্ড রয়েছে মালিঙ্গার দখলে। তাঁর সেরা বোলিং ১৩ রানে পাঁচ উইকেট। 
আন্তর্জাতিক ক্রিকেটেও অসাধারণ কিছু রেকর্ডের মালিক মালিঙ্গা। এরমধ্যে রয়েছে পরপর চার বলে চার উইকেট নেওয়ার কৃতিত্ব। একদিনের ক্রিকেটি তিনটি সহ আন্তর্জাতিক ক্রিকেটে মোট পাঁচবার হ্যাটট্রিক করেছেন তিনি। 

 

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget