এক্সপ্লোর

IPL: ২০২৮ এ আইপিএলে ৯৪ ম্য়াচ? নতুন ভাবনা চিন্তা বিসিসিআইয়ের

IPL 2028: ২০২২ সাল থেকে আইপিএল হচ্ছে ১০ দলের। সেখানে প্লে অফ ও ফাইনাল সব মিলিয়ে মোট ৭৪টি ম্য়াচ হয়ে থাকে। কিন্তু তা বদলে যাচ্ছে আগামী ২০২৮ থেকে।

মুম্বই: ২০২৫ আইপিএলেই ৮৪টি ম্য়াচের আইপিএল আয়োজনের বিষয়ে ভাবনা চিন্তা ছিল। কিন্তু টানা সূচি, ব্রডকাস্টারদের নানাবিধ নিয়ম ও অনুরোধ। এমন অনেক ইস্যুই বাধা হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া হোম, অ্য়াওয়ে ম্য়াচ রাখার দাবিতেই অনড় ছিল ব্রডকাস্টাররা। তবে এই সিদ্ধান্ত এবার বাস্তবায়িত না হলেও খুব তাড়াতাড়িই হয়ত হতে পারে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাবনা অনুযায়ী আগামী ২০২৮ আইপিএলে ৯৪ ম্য়াচ করার ভাবনা রয়েছে।

উল্লেখ্য়, ২০২২ সাল থেকে আইপিএল হচ্ছে ১০ দলের। সেখানে প্লে অফ ও ফাইনাল সব মিলিয়ে মোট ৭৪টি ম্য়াচ হয়ে থাকে। কিন্তু তা বদলে যাচ্ছে আগামী ২০২৮ থেকে। আগামী দুটি মরশুমেও মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত আইপিএল উইন্ডো রয়েছে। এই বিষয়ে আইপিএল চেয়ারম্য়ান অরুণ ধূমাল ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন, ''আইপিএল কমিটির পক্ষে এই নিয়ে আইসিসির সঙ্গে কথাও বলা হচ্ছে প্রতিনিয়ত। বিসিসিআইও আলোচনা করেছে। টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দর্শকদের আগ্রহ এখন বেড়েছে প্রতিনিয়ত। তার জন্যই আইপিএলের ম্যাচের সংখ্যা বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে বিসিসিআই।''

আইপিএল চেয়ারম্য়ান আরও বলেন, ''আমরা চাইছি যে প্রতিটি দলই প্রতিটি দলের বিরুদ্ধে হোম ম্য়াচ ও অ্য়াওয়ে ম্য়াচে খেলুক। এখন আইপিএলে মোট ১০টি দল খেলে। সেক্ষেত্রে দলের সংখ্যা আমরা কিছু বাড়াচ্ছি না এই মুহূর্তে। কিন্তু যদি হোম ও অ্য়াওয়ে ভিত্তিতে খেলা হয়। তবে মোট ৯৪টি ম্য়াচ খেলা হবে।''

শ্রেয়সের প্রশংসায় প্রীতি

পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে প্রশংসায় ভরালেন দলের মালকিন প্রীতি জিন্টা। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে 'মাটির মানুষ' বলে বর্ণনা করেছেন প্রীতি। পাশাপাশি তিনি বলেন, 'শ্রেয়স অসাধারণ অধিনায়ক।' শ্রেয়সকে অত্যন্ত মিষ্টভাষী ও দলের সবচেয়ে নরম স্বভাবের ক্রিকেটার বলেও বর্ণনা করেছেন প্রীতি। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ন’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে পঞ্জাব কিংস। ১০ পয়েন্ট সহ প্লে অফের দৌড়েও রয়েছে পঞ্জাব। শ্রেয়স আইয়ার ব্যাট হাতেও ছন্দে। তিনি ৯ ম্যাচে ৪৮ ব্যাটিং গড়ে ২৮৮ রান করেছেন। ১৮২.৮৮ ঈর্ষণীয় স্ট্রাইক রেটে রান করছেন শ্রেয়স। আইপিএল চলাকালীনই ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আড্ডা মারলেন প্রীতি জিন্টা। সেখানেই এক ভক্তের প্রশ্নের উত্তরে শ্রেয়স সম্পর্কে নিজের মুগ্ধতার কথা শোনালেন তিনি।

আরও পড়ুন: প্লে অফে জায়গা করে নেওয়ার দৌড়ে সবার আগে রয়েছে এই চারটি দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget