এক্সপ্লোর

IPL 2025: গুজরাত স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ আকাশ চোপড়া

RCB vs GT: গতকাল ম্য়াচে টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। ম্য়াচ শেষেও হাসি হাসেন গিলই।

মুম্বই: গুজরাত টাইটান্সের বোলার সাই কিশোরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ চোপড়া। আরসিবির বিরুদ্ধে মাঝের ওভারগুলোতে দারুণ বোলিং করেছেন তরুণ স্পিনার। বেঙ্গালুরুর ইনিংসের ১৫ তম ওভারের দ্বিতীয় বলে যেভাবে ক্রুণাল পাণ্ড্যকে বোকা বানিয়ে কট অ্য়ান্ড বল করলেন তাতে অবাক হয়েছেন আকাশ চোপড়া। তিনি বলছেন, ''এখনের সময় অফস্পিনার সেভাবে আর দেখতে পাওয়া যায় না। তাও আবার বাঁহাতি অফস্পিনার। যদি একজন অফস্পিনারের ঝুলিতে ক্যারম বলও থাকে। সেক্ষেত্রে তো বাড়তি প্লাস পয়েন্ট তা।''

গতকাল ম্য়াচের পর সাই কিশোর বলেছিলেন, ''আইপিএলে চ্যালেঞ্জিং কন্ডিশনে বোলিং করা আমি পছন্দ করি। এটা বেশ উপভোগও করছি প্রতি মুহূর্তে। আমি ক্যারম বল বেশ কয়েক বছর ধরে অনুশীলন করছি। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কাজে লাগাইনি। কিন্তু এই প্রথমবার ক্যারম বল করলাম।'' 

গতকাল ম্য়াচে টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। অনেকে ভেবেছিলেন, যে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রতিপক্ষকে শুরুতে ব্যাট করতে পাঠানো মানে তো কাঁধের ওপর বিরাট রানের বোঝা চাপিয়ে নেওয়া, সিদ্ধান্ত ব্যুমেরাং হবে না তো? যদিও অন্যরকম কিছু ভেবেছিলেন গুজরাত টাইটান্সের বোলাররা। এবং অবশ্যই মহম্মদ সিরাজ। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএল নিলামের আগে তাঁকে রিটেন করেনি আরসিবিও। এমনকী, মেগা নিলাম থেকেও তাঁকে কেনেনি আরসিবি। গুজরাত টাইটান্স নিলাম থেকে হায়দরাবাদের পেসারকে কিনে নেয়।

সিরাজ জবাব দেওয়ার জন্য বেছে নিলেন আরসিবি ম্য়াচকেই। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট। শিকারের তালিকায়? ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল ও লিয়াম লিভিংস্টোন। পাওয়ার প্লে-র মধ্যেই ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় আরসিবি। বিরাট কোহলি ব্যর্থ। মাত্র ৭ রান করে ফেরেন। তবু লিভিংস্টোনের হাফসেঞ্চুরিতে ভর করে বোর্ডে ভদ্রস্থ রান তুলেছিল আরসিবি। ১৬৯/৮ তোলেন রজত পাতিদারেরা। যদিও চিন্নাস্বামীর মতো বড় রান ওঠে এরকম মাঠে এই স্কোর যথেষ্ট কি না, তা নিয়ে সংশয় ছিলই।

তবে শুরুতেই ভুবনেশ্বর কুমার শুভমন গিলের উইকেট তুলে নেওয়ার পর একটু আশার সঞ্চার হয়েছিল আরসিবি শিবিরে। যদিও সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। সাই সুদর্শন ৩৬ বলে ৪৯ রান করেন। বাটলার ৩৯ বলে অপরাজিত ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। দুজনে দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৭৫ রান যোগ করেন। সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget