এক্সপ্লোর

Jadeja On Dhoni: এখনও ধোনির সঙ্গে কথা বলতে ভয় পান জাডেজা? কী বলছেন তারকা অলরাউন্ডার?

Ravindra Jadeja On MS Dhoni: এই ধোনির সঙ্গেই দেখা করতে নাকি এখনও মাঝে মাঝে ইতস্তত বোধ করেন জাডেজা। তাঁর সঙ্গে কথা বলতেও ইতস্তত বোধ করেন। তাহলে কি এখনও জাডেজা ভয় পান ধোনিকে? 

চেন্নাই: জাতীয় দলের জার্সিতে দীর্ঘ এক দশক একসঙ্গে খেলেছেন। এমনকী ধোনির নেতৃত্বেই জাতীয় দলে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাডেজার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি সরে যাওয়ার পরও আইপিএলে সিএসকের জার্সিতে একসঙ্গে খেলছেন অনেক বছর ধরে একসঙ্গে। ধোনি ও জাডেজার যুগলবন্দি অনেক ম্য়াচে সিএসকের জয়ের ভিত গড়ে দিয়েছে। কিন্তু এই ধোনির সঙ্গেই দেখা করতে নাকি এখনও মাঝে মাঝে ইতস্তত বোধ করেন জাডেজা। তাঁর সঙ্গে কথা বলতেও ইতস্তত বোধ করেন। তাহলে কি এখনও জাডেজা ভয় পান ধোনিকে? 

রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জাডেজা বলেন, ''প্রথমবার আমি মহেন্দ্র সিংহ ধোনিকে ২০০৫ সালে বিমানে দেখেছিলাম। চেন্নাইয়ে দেখেছিলাম তাঁকে। আমি মুম্বই থেকে ফিরছিলাম। আমার মনে হয় সেও একই বিমানে ফিরছিলেন। আমি ইকনমিক ক্লাসে ছিলাম। ধোনি ভাই বিজনেস ক্লাসে ছিলেন। সবাই বলছিল যে ধোনি ফ্লাইটেই সামনের দিকে বসে আছেন। তবুও আমি ওনার সঙ্গে দেখা করতে ইতস্ত বোধ করছিলাম। এমনকী এখনও আমি ওঁর সঙ্গে সবসময় কথা বলতে গেলে কিছুটা ইতস্তত বোধ করি।''

ধোনির নেতৃত্বে আইপিএলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। তিনি নেতৃত্ব ছাড়ার পর জাডেজার ওপর নেতৃত্বভার পড়েছিল। কিন্তু তিনি অধিনায়ক হিসেবে সফল হতে পারেননি। তাই ফের একবার ধোনিকেই নেতৃত্বভার দেওয়া হয়। 

 গত ২৫শে মে এমএস ধোনি চলতি IPL-এ তাঁর শেষ ম্যাচ খেলে ফেলেছেন কি না, তা হয়ত সময়ই বলবে। কিন্তু ধোনি কিন্তু তাঁর অবসরের কোনও অঙ্গিত দেননি। ধোনি ইতিমধ্যেই CSK-এর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু দলের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে ধোনিকে আবার অধিনায়কত্বের দায়িত্ব নিতে হয়েছে মরশুমের মাঝপথে। যেহেতু পরের মরশুমে সম্ভবত গায়কোয়াড়ই অধিনায়ক হিসেবে ফিরে আসবেন, তাই রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এমএস ধোনি IPL-এ অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ খেলতে পারেন।

গুজরাত টাইটান্সকে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে ধোনি বলেন, ''কোনও ক্রিকেটার যদি শুধুমাত্র তাঁর পারফরম্য়ান্সের ভিত্তিতে অবসর নেন, তাহলে তো অনেকেই ২২ বছর বয়সেই অবসর নিয়ে নিতে পারেন। কিন্তু তা আসলে হয় না। আমার সামনে এখন ৪-৫ মাস সময় রয়েছে। আমি এই মুহূর্তে ক্রিকেট নিয়ে ভাবতে চাই না। রাঁচি ফিরে বাইক রাইডে যেতে চাই। সময় কাটাতে চাই। দেখি কেমন যায় আমার শরীর আগামী কয়েক মাসে। কতটা ফিট থাকতে পারি, তার ওপর নির্ভর করেই হয়ত পরের মরশুমে খেলব কি না, সেই সিদ্ধান্ত নেব। আমি এটা বলব না যে আমার খেলা শেষ। আবার এটাও বলব না যে আমি আগামী মরশুমে আসবই ফিরে। পুরোটাই সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।''

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
MS Dhoni Retirement: রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের
রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget