এক্সপ্লোর

IPL 2025: আইপিএলে আর দেখা যাবে না রাবাডাকে? কী বললেন গিল?

Kagiso Rabada: এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সাত উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত টাইটান্স। ঘরের মাঠে এই জয়ের সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে শুভমন গিলের দল।

আমদাবাদ: আইপিএলে গুজরাত টাইটান্সে পেস বোলিংকে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন প্রথম দুটো ম্য়াচে। কিন্তু আচমকাই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে কাগিসো রাবাডাকে আর চলতি মরশুমে দেখা যায়নি। কিন্তু আদৌ কি রাবাডাকে আর দেখা যাবে না? সেই উত্তরই দিলেন এবার গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল।

এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সাত উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত টাইটান্স। ঘরের মাঠে এই জয়ের সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে শুভমন গিলের দল। কিন্তু ম্যাচের আগে টসের সময় গুজরাত অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়েছিল নিজের একাদশ সম্পর্কে। তখনই গিল বলেন, ''আমরা টস জিতে প্রথমে ফিল্ডিং নিতে চাই। এখানে ভীষণ গরম। উইকেটে ঘাসও রয়েছে। তা কাজে লাগাতে চাই। এই ম্য়াচে আগের ম্য়াচের একাদশই খেলানো হচ্ছে।'' এরপরই গিল নিজেই বলেন, ''আশা করি রাবাডাকে আমরা আগামী ১০ দিনের মধ্যেই পেয়ে যাব হয়ত।''

প্রথম দু-তিনটি ম্য়াচের পরই ব্য়ক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিলন রাবাডা। ঠিক কোন কারণে তিনি দেশে ফিরে গিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি। গিল এদিন যা বললেন তাতে গুজরাতের প্লে অফে উঠলে ও সেখানে ও নক আউট পর্বে রাবাডাকে পেলে নিঃসন্দেহে দল আরও শক্তিশালী হয়ে উঠবে। 

এদিকে, ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল গুজরাত। দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ২০৩ রান তুলে নিয়েছিল। দিল্লির ওপিংয়ে আগের দিন বড় রান করেছিলেন অভিষেক পোড়েল। এদিনও শুরুটা দারুণ করলেন। তবে ৯ বলে ১৮ রান করে আর্শাদ খানের শিকার হয়ে ফিরলেন। তিন নম্বরে নামা কে এল রাহুল চেনা ছন্দেই ব্যাটিং করছিলেন। ১৪ বলে ২৮ রান করে যখন চাপ বাড়াচ্ছেন, তখনই প্রসিদ্ধ দুর্দান্ত ইয়র্কার লেংথের বলে লেগবিফোর করে দেন রাহুলকে। ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন করুণ নায়ার। অক্ষর ও স্টাবস মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন ধীরে ধীরে। স্টাবস চালিয়ে খেললেও অক্ষর ক্রিজে থিতু হচ্ছিলেন। ২১ বলে ৩৭ রানের ইনিংস খেলে স্টাবস সিরাজের শিকার হয়ে ফিরে যান। এরপর আশুতোষ এসে অক্ষরের সঙ্গ দিতে থাকেন। লোয়ার অর্ডারে দিল্লির হয়ে ধারাবাহিকভাবে ভাল ইনিংস খেলছেন আশুতোষ চলতি মরশুমে। এদিনও তার ব্যতিক্রম হল না। ১৯ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেললেন ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। ৩২ বলে ৩৯ রান করেন অক্ষর। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য খুব একটা সমস্যায় পড়তে হল না গুজরাত টাইটান্সকে। সৌজন্যে জস বাটলার। ফর্মে থাকা বাটলারের ব্য়াট থেকে এল ঝকঝকে অপরাজিত ৯৭ রানের ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন সুদর্শন ও রাদারফোর্ড। চার বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নিল গুজরাত টাইটান্স। আর এই জয়ের সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল শুভমন গিলের দল। দ্বিতীয় স্থানে রইল দিল্লি ক্যাপিটালস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget