এক্সপ্লোর

Dhoni on IPL: সাফল্যের গ্যারান্টি নেই, ফিটনেসের আছে, ম্যাচ জিতে বললেন ধোনি

আগের ম্যাচেই নজির গড়েছিলেন। চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুশো ম্যাচ খেলেছিলেন। সোমবার ফের একটি কীর্তি গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ফেরা হলুদ জার্সিতে। এবার তিনি সিএসকে-র অধিনায়ক হিসাবে দুশোতম ম্যাচ খেললেন।

মুম্বই: আগের ম্যাচেই নজির গড়েছিলেন। চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুশো ম্যাচ খেলেছিলেন। সোমবার ফের একটি কীর্তি গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ফেরা হলুদ জার্সিতে। এবার তিনি সিএসকে-র অধিনায়ক হিসাবে দুশোতম ম্যাচ খেললেন। আর খেললেন এমন একটা স্টেডিয়ামে, যে মাঠে জাতীয় দলের অধিনায়ক হিসাবে তিনি বিশ্বকাপ জিতেছেন। মুম্বইয়ের ওয়াংখেড়েতে।

ধোনির সিএসকে অধিনায়ক হিসাবে দুশোতম ম্য়াচ জিতে স্মরণীয় করে রাখলেন সতীর্থরা। রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে হারাল সিএসকে। সেই সঙ্গে ফের একবার প্রমাণ হয়ে গেল, বয়স বাড়লেও, ক্যাপ্টেন কুলের ক্ষুরধার মস্তিষ্কে মরচে পড়েনি। রয়ে গিয়েছে ঠিক ২০১১ সালের বিশ্বজয়ী অধিনায়কের মতোই। যে নেতৃত্বের প্রশংসা বারবার শোনা গেল ইরফান পাঠান, পার্থিব পটেল, আকাশ চোপড়াদের মুখে। যে সমস্ত প্রাক্তন ক্রিকেটারেরা এক সময় ধোনির সঙ্গে খেলেছেন এবং সোমবারের ম্য়াচে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছিলেন।

আর ম্যাচ জিতে উঠে ধোনি বলে দিলেন, পারফরম্য়ান্সের গ্যারান্টি তিনি দিতে পারবেন না। তবে ফিটনেসের দিক থেকে তিনি সম্পূর্ণ গ্যারান্টি দেবেন। সে বয়স যতই বাড়ুক না কেন, তিনি পাল্লা দিতে পারেন দলের তরুণদের সঙ্গেও।

ধোনির ফিটনেস বরাবরই চর্চার বিষয়। তাঁর রানিং বিট্যুইন দ্য উইকেটস দেখলে হিংসা করতে পারেন তরুণরাও। এতটাই জোরে দৌড়ন দু'উইকেটের মাঝে। ম্যাচের শেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বয়স বাড়লেও এত ফিট কীভাবে? ধোনি বলেন, 'বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিট থাকাটা ভীষণ কঠিন। পারফরম্য়ান্সের কোনও গ্যারান্টি হয় না। কিন্তু ফিটনেসের হয়। খেলা চালিয়ে যাওয়া কালীন কেউই চাইবে না লোকে বলুক যে সে আনফিট। আমাকে তরুণদের সঙ্গে পাল্লা দিতে হয়। ওরা প্রচুর ছোটে। সব সময়ই চ্যালেঞ্জিং।'

সোমবার তাঁর বোলার বদল থেকে শুরু করে বিপক্ষের প্রত্যেক ব্যাটসম্যানের জন্য় পরিকল্পনা, ফিল্ডিং সাজানো, সবই নজর কেড়েছে। সেই সঙ্গে ব্যাট হাতেও কিছুটা আগের ধোনির ঝলক দেখা গিয়েছে। ১৭ বলে ১৮ রান করেন তিনি। ক্যাপ্টেন কুলের ফর্মই টুর্নামেন্টের পরবর্তী পর্বে সিএসকে-র সেরা সম্পদ।

ভাগ্য়িস ভারতীয় নয়! কেকেআরের বর্তমান অধিনায়ককে বিদ্রুপ প্রাক্তনীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget