এক্সপ্লোর

KKR on IPL: 'ভয় যেন মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল' : ম্যাকালাম

আগামী ২০ সেপ্টেম্বর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের বিরুদ্ধে মাঝপথে স্তব্ধ হয়ে যাওয়া আইপিএলের অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।

আবু ধাবি : নতুন শুরুর আগে নতুন অঙ্গীকার। সঙ্গে একঝলকে পুরনো ভয়ের স্মৃতি রোমন্থন। আইপিএল মাঝপথে স্তব্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে করোনার (Corona Virus) হানা। শরীর, পরিবার ও সতীর্থদের শরীরের কথা ভেবে সেই অস্থির, অনিশ্চিত সময়টা যে মানসিকভাবে তাদের নাড়িয়ে দিয়েছিল, সেটা স্বীকার করে নিলেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum)। নাইট বাহিনীর কোচ ত্রয়োদশ আইপিএলের (IPL) বাকি অংশে খেলতে নামার আগে আগের কোভিড হানার সময়ের কথা বলতে গিয়ে জানিয়েছেন, 'ওই সময়টায় বোধ করছিলাম যেন ভয় আমাদের মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল।'

আগামী ২০ সেপ্টেম্বর বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের বিরুদ্ধে মাঝপথে স্তব্ধ হয়ে যাওয়া আইপিএলের অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। যে জন্য জোরকদমে চলছে নাইট বাহিনীর অনুশীলন পর্বও। আর প্রস্তুতি ও বাকি মরশুমের ভাবনা প্রকাশ করার সময়ই আগের বারের প্রসঙ্গ টানেন ম্যাকালাম। কেকেআর শিবিরের স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিরই দুর্ভাগ্যবশত ছিলেন প্রথম দুই ক্রিকেটার, যাদের আইপিএল চলাকালীনই সংক্রমিত হতে হয়েছিল মারণ ভাইরাসে। বায়ো বাবলের শক্ত প্রাচীর ভেদ করে করোনা শেষমেশ আইপিএলের আকাশে কালো মেঘ হয়ে ভন্ডুল করে দিয়েছিল প্রতিযোগিতাই। তবে সেই কালো সময় আপাতত অতীত। বাকি থেকে যাওয়া আইপিএল শুরু হচ্ছে ক'দিনের মধ্যেই (১৯ সেপ্টেম্বর)।

ক্রিকেটীয় দিক থেকেও কেকেআরের (KKR) অভিযান খুব একটা ভাল কাটেনি স্তব্ধ হওয়া আইপিএলের প্রথম ভাগে। তাই বাকি অংশে দল কীভাবে খেলবে জানতে চাইলে প্রাক্তন কিউয়ি মারকুটে ওপেনারের চেনা মেজাজে জবাব, 'প্রতিযোগিতাটা ভাল ভাবে শেষ করার সুযোগ আমাদের হাতে রয়েছে। ম্যাচ ধরে ধরে এগিয়ে পরিস্থিতি নিজেদের পক্ষে আনার সুযোগ কিন্তু এখনও রয়েছে।'

আরও পড়ুন-আইপিএলে কেকেআরের বিরুদ্ধে লাল নয়, নীল জার্সিতে নামছেন কোহলিরা, কারণ জানাল আরসিবি

দল হিসেবে খুব ভালো জায়গায় রয়েছে কেকেআর, দর্শকদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য,বললেন কার্তিক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget