এক্সপ্লোর

IPL 2022: ফুটবলের ছায়া আইপিএল-এ, পতাকার সঙ্গে লাঠি নিয়ে স্টেডিয়ামে ঢুকতে বাধা

IPL 2022 News: গত কয়েক বছর ধরেই ভারতীয় ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পতাকার সঙ্গে লাগানো লাঠি নিয়ে ঢুকতে পারেন না দর্শকরা। এই ঘটনা এবার আইপিএল-এ।

মুম্বই: ভারতীয় ফুটবলে (Indian Football) এই ঘটনা নতুন নয়। দু’দলের সমর্থকদের মধ্যে বচসার সময় যাতে হাতিয়ার না হয়ে ওঠে, সেটা নিশ্চিত করার লক্ষ্যে পতাকার (Flag) সঙ্গে লাগানো লাঠি (Stick) নিয়ে দর্শকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয় না। এবার আইপিএল-এর (IPL 2022) ম্যাচের সময়ও একই ঘটনা দেখা গেল। মুম্বইয়ে আইপিএল-এর ম্যাচ দেখতে যাচ্ছেন যে দর্শকরা, তাঁদের হাতে থাকা পতাকার সঙ্গে যদি লাঠি থাকে, তাহলে সেটি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আরসিবি সমর্থককে পতাকা নিয়ে স্টেডিয়ামে যেতে বাধা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) এক সমর্থক বড় একটি পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়েছিলেন। কিন্তু সেই পতাকার সঙ্গে লাঠি লাগানো থাকায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। তিনবার স্টেডিয়ামে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাঁকে।

মুম্বই পুলিশ (Mumbai Police) ও বিসিসিআই (BCCI) সূত্রে খবর, তাঁরা মনে করছেন, পতাকার সঙ্গে লাঠি থাকলে সেটি দিয়ে অন্য কাউকে মারা যেতে পারে। সেই লাঠি মাঠেও ছুড়ে দিতে পারেন কোনও দর্শক। এতে কোনও ক্রিকেটার চোট পেতে পারেন। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পতাকার সঙ্গে লাঠি নিয়ে কোনও দর্শককে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) এক কর্তা জানিয়েছেন, ‘করোনা অতিমারীর আগে যখন আইপিএল হত, তখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিজেদের দলের সমর্থকদের জন্য পতাকার ব্যবস্থা করা হত। দর্শকদের হাতে প্লাস্টিকের পতাকা তুলে দেওয়া হত। কিন্তু এবার যেহেতু বিসিসিআই আইপিএল-এর যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্বে আছে, তাই ফ্র্যাঞ্চাইজিগুলির ভূমিকা সীমিত। ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে যে দর্শকরা পতাকা নিয়ে খেলা দেখতে যাচ্ছেন, তাঁদের গেটের বাইরেই পতাকা রেখে ঢুকতে বলা হচ্ছে।’

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ও পুলিশের এই পদক্ষেপে দর্শকরা বিশেষ খুশি নন। এক ক্রিকেটপ্রেমী বলেছেন, ‘প্লাস্টিকের লাঠি দিয়ে বড় পতাকা দাঁড় করানো যায় না। আমাদের বড় ইস্পাতের লাঠি দরকার। আমি পুলিশকে অনুরোধ করেছিলাম, কিন্তু তারপরেও আমাকে স্টেডিয়ামে পতাকা নিয়ে ঢুকতে দেওয়া হয়নি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget